সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পর্ন তারকাকে ঘুস, ডোনাল্ড ট্রাম্পকে সাজা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পর্ন তারকাকে ঘুস দেওয়ায় মার্কিন আদালতে অভিযুক্ত হয়েছিলেন দেশটির সদ্য প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প। সেই মামলায় এবার তাকে সাজা দেওয়া হয়েছে। তাকে দেওয়া এই সাজা আনকন্ডিশনাল ডিসচার্জ নামে পরিচিত। অর্থাৎ ট্রাম্পকে এ জন্য কারাগারে যেতে হবে না বা তাকে কোনো জরিমানাও দিতে হবে না। কিন্তু তিনি যে অভিযুক্ত হয়েছেন তা রেকর্ড হয়ে থাকবে।

আদালাতের এই রায়ের ফলে তিনিই হচ্ছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম সাবেক প্রেসিডেন্ট। যিনি কোনো অপরাধের জন্য সাজা পেলেন।

২০ জানুয়ারি রিপাবলিকান নেতা ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান। ট্রাম্পের আইনি দলের রায় বিলম্বিত করার প্রচেষ্টাকে মার্কিন সুপ্রিম কোর্ট প্রত্যাখ্যান করার একদিন পরে বিচারক জুয়ান মার্চান শুক্রবার এই সিদ্ধান্ত জানালেন।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ট্রাম্প। গত বছরের মে মাসে পর্ন তারকা ডানিয়েলস স্টর্মিকে ঘুস দেওয়ায় তিনি দোষী সাব্যস্ত হন।

তবে ডোনাল্ড ট্রাম্প তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন এবং এই রায়ের বিরুদ্ধে তার আবেদন করার পরিকল্পনা রয়েছে।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন