,

শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক: ইতিবাচক আলোচনা হয়েছে, চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

news-image

নিজস্ব প্রতিবেদক : সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে আন্দোলনরত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠকেও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা আশ্বাস মেলেনি। তবে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

সোমবার (২৯ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী বৈঠক হয়। এতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতাদের একটি প্রতিনিধিদল অংশ নেন। বৈঠক শেষে বেরিয়ে শিক্ষক নেতারা এ কথা জানান।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘শিক্ষামন্ত্রীর সঙ্গে আজ আমাদের দাবি-দাওয়া নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্ত না করার বিষয়টি নিয়ে মন্ত্রী আমাদের যুক্তি শুনেছেন।’

তিনি বলেন, ‘তিন দফার মধ্যে বাকি যে দুটি দাবি শিক্ষকদের ছিল, সেগুলোও ইতিবাচকভাবে দেখা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এটির সমাধান তো উনি দেবেন না, দেবেন প্রধানমন্ত্রী। তিনি বিষয়গুলো আরও খোলামেলাভাবে প্রধানমন্ত্রীকে অবগত করবেন। পরে হয়তো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আজকের আলোচনার পর আমরা দাবি পূরণের ব্যাপারে আরও বেশি আশাবাদী।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। হতাহত হয়েছেন অনেক শিক্ষার্থী। শিক্ষাপ্রতিষ্ঠান স্বাভাবিক করার বিষয়ে শিক্ষক নেতারা শিক্ষামন্ত্রীর কাছে কোনো দাবি বা পরামর্শ তুলে ধরেছেন কি না, তা নিয়ে জানতে চাইলে অধ্যাপক নিজামুল হক বলেন, ‘এটা নিয়ে বৈঠকে কোনো কথা হয়নি। এটা তো সরকারের পক্ষ থেকে গুরুত্বসহকারে দেখা হচ্ছেই। সরকার শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করছে, নিহতদের পরিবারকে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তা দিয়েছেন। এটা নিয়ে আমাদের তো আর কিছু বলার নেই।’

বৈঠকে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার চাপা প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯