,

বাংলাদেশের ম্যাচসহ সেমিতে কার খেলা কখন

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কায় নারী এশিয়া কাপে সেমিফাইনালের সূচি চূড়ান্ত হয়ে গেছে। শীর্ষ চার দল হিসেবে সেমিতে উঠেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। তিনটি ম্যাচের সবকটিতে জিতে ‘এ’ গ্রুপের সেরা ভারত, দুইয়ে অবস্থান পাকিস্তানের। অন্যদিকে ‘বি’ গ্রুপের শীর্ষে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দুইয়ে। ফলে সেমিতে এক গ্রুপের চ্যাম্পিয়ন দল খেলবে অপর গ্রুপের রানারআপের সঙ্গে।

হিসাবমতে, ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ভারত সেমিতে বাংলাদেশের মুখোমুখি হবে। এই দুই দলের প্রথম সেমিফাইনাল হবে আগামীকাল (শুক্রবার)। একইদিন দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান-শ্রীলঙ্কা পরস্পরের মোকাবিলা করবে।

এশিয়া কাপের ৯ আসরের মাঝে ৮ বারই চ্যাম্পিয়ন হয়েছে ভারত। হারমানপ্রীত কৌরের দল চলতি বছরেই বাংলাদেশকে ঘরের মাঠে হোয়াইটওয়াশের লজ্জা দিয়েছিল। সে বিবেচনায় বাংলাদেশ যে সেমিতে কঠিন প্রতিপক্ষ পাচ্ছে তা নিশ্চিত। গতকাল মালয়েশিয়াকে বড় ব্যবধানে হারিয়ে সেমির লড়াইয়ে টিকে থাকে নিগার সুলতানা জ্যোতির দল। পরে তাদের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে লঙ্কানদের বিপক্ষে থাই মেয়েদের ইনিংসের পরেই। বাংলাদেশকে টপকে যেতে হলে থাইল্যান্ডের দরকার ছিল বড় ব্যবধানের জয়। উল্টো তারা ১০ উইকেটে হেরেছে।

থাইল্যান্ডকে ১০ উইকেটের ব্যবধানে হারিয়ে ‘বি’ গ্রুপের সেরা হয়েই সেমিফাইনালের টিকিট কেটেছে লঙ্কান মেয়েরা। ৬ পয়েন্ট জমা করেছে তারা। বাংলাদেশ পেয়েছে দুই জয় (৪ পয়েন্ট)। আর থাইল্যান্ড জিতেছে একটিতে। বাংলাদেশ সেই সুবাদে দ্বিতীয় হয়েই সেমিফাইনালে উঠেছে। ‘এ’ গ্রুপের চিত্রটাও তেমনই। ভারত তিন ম্যাচেই জয় পেয়ে জড়ো করেছে ৬ পয়েন্ট। পাকিস্তান ভারতের কাছে হারলেও পরের দুই ম্যাচে পয়েন্টের দেখা পেয়েছে।

আগামীকাল ডাম্বুলার দুই সেমিফাইনালে বিজয়ী দল পরবর্তীতে এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে। ২৮ জুলাই বিকেল সাড়ে ৩টায় একই মাঠে হবে ফাইনাল।

এশিয়া কাপ সেমিফাইনালের সূচি
ম্যাচ প্রতিপক্ষ তারিখ ও সময়
প্রথম সেমিফাইনাল বাংলাদেশ বনাম ভারত ২৬ জুলাই (দুপুর আড়াইটা)
দ্বিতীয় সেমিফাইনাল পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ২৬ জুলাই (সন্ধ্যা সাড়ে ৭টা)

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট