,

কোপা চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই শীর্ষে, ব্রাজিলের অবনতি

news-image

ক্রীড়া ডেস্ক : রেকর্ড ১৬তম কোপা আমেরিকা জয়ের এখন আর্জেন্টিনার জয়জয়কার। ফিফা র‍্যাঙ্কিংয়েও তারা শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের অবনতি হয়েছে র‍্যাঙ্কিংয়ে।

মায়ামির হার্ড রকে সোমবার কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা নিজেদের কাছেই রেখে দেয় আর্জেন্টিনা। কোপার ফাইনালের পর ফিফা আজ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে। র‍্যাঙ্কিংয়ে আগের মতোই এক নম্বরে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পয়েন্ট ১৯০১.৪৮। আগের চেয়ে ৪১.৩৪ পয়েন্ট বেশি পেয়েছে আলবিসেলেস্তেরা। বরাবরের মতো দুইয়ে অবস্থান করছে ফ্রান্স। দিদিয়ের দেশমের পয়েন্ট এখন ১৮৫৪.৯১। এক ধাপ নিচে নেমে ব্রাজিল এখন পাঁচ নম্বরে অবস্থান করছে। সেলেসাওদের পয়েন্ট ১৭৮৫.৬১। দরিভাল জুনিয়রের দল হারিয়েছে ৬.২৪ পয়েন্ট। এবারের কোপায় উরুগুয়ের কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে যায় ব্রাজিল।

ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর লম্বা লাফ দিয়েছে স্পেন। পাঁচ ধাপ এগিয়ে স্প্যানিশরা এখন ফিফা র‍্যাঙ্কিংয়ের তৃতীয় দল। লুইস দে লা ফুয়েন্তের দলের পয়েন্ট এখন ১৮৩৫.৬৭। নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০৫.৭৫ পয়েন্ট পেয়েছে স্পেন। ইউরো রানার্সআপ ইংল্যান্ড এখন এক ধাপ এগিয়ে চার নম্বরে অবস্থান করছে। কোপা রানার্সআপ কলম্বিয়ারও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে। তিন ধাপ এগিয়ে নেস্তর লরেনৎসোর দল ৯ নম্বরে উঠে এসেছে। আগের মতোই সাত ও দশ নম্বরে রয়েছে নেদারল্যান্ডস ও ইতালি। বেলজিয়াম ও পর্তুগাল রয়েছে ছয় ও আট নম্বরে। তিন ধাপ পিছিয়েছে বেলজিয়ানরা। পর্তুগিজরা পিছিয়েছে দুই ধাপ।

১৭ ধাপ এগিয়ে এখন ৩৭ নম্বরে উঠে এসেছে ভেনেজুয়েলা। হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ দিয়েছে লাতিন আমেরিকার দলটি। ৫৯.১৭ পয়েন্টে ভেনেজুয়েলার পয়েন্ট এখন ১৫০১.৪৬। সদ্য সমাপ্ত কোপা আমেরিকায় ভেনেজুয়েলা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠতে পেরেছে। কোপায় সেমিফাইনালে ওঠা কানাডা আট ধাপ এগিয়ে এখন ৪০ নম্বরে অবস্থান করছে। এক ধাপ এগিয়ে বাংলাদেশ এখন র‍্যাঙ্কিংয়ে ১৮৪ নম্বরে। আগের মতোই তাদের পয়েন্ট ৮৯৬.৬৭।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট