,

জরুরি বৈঠকে ৫ সিদ্ধান্ত নিল ঢাকা বিশ্ববিদ্যালয়

news-image

ঢাবি প্রতিনিধি : কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। পরিস্থিতি সামাল দিতে জরুরি বৈঠকে বসেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ কামাল।

সোমবার বিকাল ৫টার দিকে উপাচার্যের নিজ বাসভবনে বৈঠক শুরু হয়। এতে বিভিন্ন হলের প্রভোস্ট অংশ নেন।

বৈঠকে পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়। সেগুলো হলো- শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন। সব প্রাধ্যক্ষ হলে অবস্থান করবেন। হলে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না।

এছাড়া গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকা এবং নাশকতামূলক কাজ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হয় বৈঠকে। এদিকে বৈঠক শেষে ভিসি মাকসুদ কামাল গণমাধ্যমকর্মীদের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আজ রাতে সব প্রভোস্ট ও আবাসিক শিক্ষকরা হলে অবস্থান করবেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট