মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাখাইনে দিনভর লড়াই, এপারে গোলার শব্দ

news-image

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর যুদ্ধের তীব্রতা আরও বেড়েছে। শুক্রবারও কক্সবাজারের টেকনাফ থেকে গোলা ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুদ্ধের জেরে রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছেন মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যরা।

সূত্র জানায়, দুই দিনে টেকনাফের তিনটি পয়েন্ট দিয়ে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন। তাদের মধ্যে বিজিপি ছাড়াও দেশটির সামরিক বাহিনীর সদস্য আছেন। এ অবস্থায় অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৎপরতা বাড়িয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও কোস্টগার্ড।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী বলেন, সীমান্তে শুক্রবারও দিনভর গোলার বিকট শব্দ শোনা গেছে। তিনি বলেন, আমাদের সীমান্ত স্বাভাবিক আছে। তবে যুদ্ধের কারণে মাঝেমধ্যে সে দেশ থেকে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা করছে। কিন্তু বিজিবি ও কোস্টগার্ডের নিয়মিত টহলের কারণে তারা ঢুকতে পারছে না। তবে মাঝেমধ্য মিয়ানমারের বিজিপি সদস্যদের প্রবেশের খবর পাওয়া যায়।

রাখাইনে আরাকান আর্মি ও দেশটির সশস্ত্র বাহিনীর মধ্যে চলা সংঘর্ষে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে শুক্রবারও টেকনাফ সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, অনুপ্রবেশ ঠেকাতে আমরা কঠোরভাবে কাজ করছি। মিয়ানমারের চলমান পরিস্থিতির মধ্যে সীমান্তে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রস্তুত।’

সূত্রে জানা গেছে, মিয়ানমারের মংডুতে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। স্থানীয় রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ মংডুর বাসিন্দা মুহাম্মদ জুনাইদ মোবাইল আলাপে জানান, মংডুর অনেক এলাকা বিদ্রোহী আরাকান আর্মির দখলে চলে গেছে। দুই পক্ষের যুদ্ধের কারণে শুক্রবারও কয়েক রোহিঙ্গা হতাহত হয়েছেন। সকালে মংডুর পাতংজা নামে বিজিপির একটি চৌকি দখলে নিয়েছে আরকান আর্মি। যুদ্ধের কারণে অনেক রোহিঙ্গা গ্রাম ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। অনেকে প্রাণ বাঁচাতে বাংলাদেশেও আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। তিনি জানান, তারা এখনও গ্রামে আছেন; পরিস্থিতি কী দাঁড়ায় দেখছেন।

টেকনাফ সীমান্তের বাসিন্দা আবদুল কাদের বলেন, বৃষ্টির কারণে শুক্রবার সীমান্তের ওপার থেকে গোলার শব্দ কম শোনা গেছে। বৃষ্টি থামতেই আবার প্রকট শব্দ শোনা যায়।

এ বিষয়ে টেকনাফের নৌ-পুলিশের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস বলেন, ‘টহল অব্যাহত রেখেছি, যাতে মিয়ানমারের পরিস্থিতির কারণে অনুপ্রবেশ না ঘটে।’

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ