মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল করতে চায়: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার চক্রান্ত করে বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১ জুলাই) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এদিন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার আয়োজন করে। এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের যারা আছেন তারা কেউ সত্য কথা বলে না, সবসময় প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করে।

ভারতের সঙ্গে সরকারের সমঝোতা চুক্তির সমালোচনা করে তিনি বলেন, সমঝোতা চুক্তিগুলোতে পরিষ্কার বলা আছে যে কোন কোন বিষয়ে সমঝোতা হয়েছে। সমঝোতারগুলোর অর্থই হচ্ছে অতি অল্প সময়ে আমাদের ভারতের ওপর নির্ভরশীল করবে, যেটা প্রমাণিত। সবচেয়ে মারাত্মক হচ্ছে, রেললাইন নির্মাণ। এটি বাংলাদেশের মানুষের কোনো কাজে আসবে না।

বিএনপি মহাসচিব বলেন, আকাশ ও নৌপথে পার্টনারশিপ দেওয়া হয়েছে। এটাতে কোনো আপত্তি নেই। আপত্তি হলো বাংলাদেশের মানুষ কী পেলো? আমরা তো কিছুই পাইনি। সাধারণ তিস্তা নদীর পানি আমরা পাইনি। অভিন্ন নদীর পানির হিসসা আমরা পাইনি। সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না।

তিনি বলেন, আমরা যেটা বলছি, সত্য বলছি। কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। অবৈধ এই সরকার বাংলাদেশকে পরনির্ভরশীল রাষ্ট্র করতে চক্রান্ত করছে।

নতুন করে সমমনা জোটের সঙ্গে বৈঠক করে যাচ্ছেন আন্দোলন চাঙ্গা করতে, এ প্রক্রিয়া কোন পর্যায়ে আছে- জানতে চাইলে ফখরুল বলেন, প্রক্রিয়া চলছে, শিগগির জানা যাবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, আমরা জাতীয় ও আন্তর্জাতিক জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এই সরকার জঙ্গিবাদের নাম করে তাদের বিরোধীপক্ষকে হয়রানি করছে, গ্রেফতার করছে, কারাগারে নিক্ষেপ করছে।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ