মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমরা কখনোই বলিনি এমপি আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন’

news-image

নিজস্ব প্রতিবেদক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন তা আমরা কখনোই বলিনি।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত হাইওয়ে পুলিশের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, আমরা সবসময় বলে আসছি ঝিনাইদহ সন্ত্রাস-কবলিত একটি এলাকা। ওখানে সত্যিকার অর্থে কী হয়েছে, সেটা আমাদের জানতে হবে। আমরা তদন্ত করছি, তদন্তের পর আপনাদের সবকিছু জানাব।

আনোয়ারুল আজীম আনারের মেয়ে ডরিন সন্দেহজনকদের নাম বলেছেন। কাদের নাম বলেছেন তিনি– এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন তদন্ত চলে তখন আমাদের মন্ত্রী, আইজিপি কিংবা তদন্তকারী কর্মকর্তাদের পক্ষে তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব নয়। তদন্ত শেষ হলে এগুলো নিয়ে কথা বলব।

পুলিশের গুলিতে পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনায় পুলিশ সদস্যদের কাউন্সেলিংয়ের বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান কামাল বলেন, পুলিশের ট্রেনিংয়ের সময় মানসিক স্বাস্থ্য নিয়ে বিস্তারিতভাবে কয়েকদিন ট্রেনিং দেওয়া হয়। যাতে মেন্টাল স্ট্রেস তাদের কম থাকে। গুলিতে পুলিশ সদস্য নিহতের ঘটনার কারণ ও ভবিষ্যৎ পরিকল্পনা কী হবে সেটা নিয়ে আইজিপি চিন্তাভাবনা করছেন।

এ জাতীয় আরও খবর

এই বোমা বিস্ফোরণ প্রশাসনের সহায়তায় হয়েছে : নাহিদ ইসলাম

সাভারে এনসিপির সমাবেশ চলাকালে বিস্ফোরণ

১৪২ রানের লক্ষ্যেও জিম্বাবুয়ের কাছে হারল বাংলাদেশ

প্রথম ভালোবাসা কি ভোলা যায় : কেয়া পায়েল

‘২৬ জন মেসিকে’ নিয়ে আর্জেন্টিনার বিপক্ষে লড়বে মিশর

মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা

ডে কেয়ার সেন্টার দেশ গঠনের ভিত্তি: জুবাইদা রহমান

গাজার শাসনভার ছাড়ার ঘোষণা হামাসের

প্রধানমন্ত্রীর কাছে বিচার চাইলেন চিত্রনায়িকা

চক্ষু স্বাস্থ্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আইএপিবি প্রধানের সাক্ষাৎ

গ্রামে লোডশেডিং মূলত কারিগরি কারণে: বিদ্যুৎমন্ত্রী

ফুলবাড়ীয়া মার্কেটে দখল ও চাঁদাবাজির অভিযোগ