,

সুপার ওভারের নাটকীয়তায় ওমানকে হারাল নামিবিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম সুপার ওভার দেখলো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আসরের তৃতীয় ম্যাচে এসেই ঘটলো এমন কাণ্ড। তাতে জমে উঠে ওমান-নামিবিয়ার স্বল্প রানের থ্রিলার ম্যাচ। তবে খেলা শেষে শেষ হাসি হেসেছে নামিবিয়া। সুপার ওভারে ওমানকে ১১ রানে হারিয়েছে তারা। শুরুতে ব্যাট করে ১০৯ রানে অলআউট হয় ওমান। পুরো ২০ ওভার খেললেও ৬ উইকেট হারিয়ে ১০৯ রানেই থামে নামিবিয়ার ইনিংসও।

সুপার ওভারের প্রথম দুই বলেই অভিজ্ঞ ডেভিড ভিসার ব্যাট থেকে আসে ১০ রান। প্রথম বলে চার আর দ্বিতীয় বলে ছয়। ওমান এবং নামিবিয়া ম্যাচের সবচেয়ে বড় তারকা ভিসা। ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে বুঝিয়ে দিলেন নিজের মর্মটা। শেষ পর্যন্ত উত্তাপ ছড়ানো এই ম্যাচের ভাগ্যটাও নির্ধারণ হলো এখানেই। অধিনায়ক গেরহার্ড এরাসমাস শেষ দুই বল সুযোগ পেয়ে তুললেন আরও ৮ রান। সুপার ওভারে নামিবিয়ার সংগ্রহ ২১ রান।

২২ রানের টার্গেটে ব্যাট করতে নামা ওমানকে ভিসা আটকে রাখলেন ৬ রানেই। প্রথম বলে ২। আর পরের বলে ডট। সেখানেই ভাগ্য নির্ধারণ হয়ে যায় নামিবিয়ার। তৃতীয় বলে নাসিম খুশিকে আউট করে জয় নিশ্চিত করে ফেলেন ভিসা। মধ্যপ্রাচ্যের দলটি আটকে যায় ১০ রানে।

বিশ্বকাপের দ্বিতীয় দিনের এই খেলাটি শেষে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ভিসা। খেলা শেষে তিনি পুরস্কার গ্রহণের সময় তিনি জানিয়েছেন, তিনি জানেন সুপার ওভারে কি করতে হয়। গত কয়েক বছর ধরে নিজের জায়গাটায় তিনি নেতৃত্ব দিচ্ছেন।

৩৯ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, ‘ক্যারিয়ারে আমার হাতে আর বেশি সময় নেই। আজ নেমে এসেছিল আবেগে বিপর্যস্ত সন্ধ্যা। এটি সাহায্য করেছিল যে আমি খেলাটির অনুভূতি পেয়েছি এবং জানতাম যে আমি যদি সুপার ওভারে কি করতে হবে। ব্যাট হাতে দারুণ করার পর বল হাতে নিয়ে এক্সিকিউট করছি।’

তিনি বলেছেন, ‘পিচ অনেক কঠিন ছিল, আমরা যেভাবে ভেবেছিলাম সেভাবে খেলতে পারিনি। তবে আমরা ভালোভাবে মানিয়ে নিয়েছি। এটা ছিল দ্বিমুখী, নিজেকে ঢোকানো কঠিন উইকেট ছিল। মূলধন করার আগে আপনাকে কিছুটা সময় ব্যয় করতে হবে। উইজও হতাশ হয়েছিলেন যে তার দল ওমানকে কম লক্ষ্যের জন্য বরখাস্ত করার পরে খেলায় ফিরে আসতে দেয়।’

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না