,

ভিসা হয়নি ২৯২ হজযাত্রীর, ৯ এজেন্সির ব্যাখ্যা তলব

news-image

নিজস্ব প্রতিবেদক : এখন পর্যন্ত ৯টি হজ এজেন্সির ২৯২ জন হজযাত্রীর ভিসা চূড়ান্ত হয়নি। এজন্য এজেন্সিগুলোর কাছে ব্যাখ্যা চেয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ মে) ৯টি এজেন্সির কাছে ব্যাখ্যা চেয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৯ মে থেকে হজযাত্রীদের সৌদি আরব গমন শুরু হয়েছে। ২৫৯টি এজেন্সি/লিড এজেন্সির অধিকাংশই হজযাত্রীদের ভিসা সম্পন্ন করলেও গত ১৯ মে থেকে ধর্ম মন্ত্রণালয় থেকে বারবার তাগিদ দেওয়া সত্ত্বেও ৯টি হজ এজেন্সি তাদের সব হজযাত্রীর ভিসা ইস্যু এখন পর্যন্ত সম্পন্ন করেননি। ফলে এসব এজেন্সির হজযাত্রীরা হজে যেতে না পারলে বর্ণিত এজেন্সিগুলোকে দায়ভার নিতে হবে।

জানা গেছে, মেহমান ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ৭৫, গ্লোবাল ভিশন ট্রাভেলসের ৪৯, খিদমাহ ওভারসিসের ৪২, ফিকাস ট্রাভেলস ইন্টারন্যাশনালের ৩৫, দেশ ভ্রমণ (প্রাইভেট) লিমিটেডের ৩২, মোবাশ্বিরাহ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১, হলি দারুন নাজাত ওভারসিসের ১৬, মেসার্স সালসাবিল এভিয়েশনের ১১ এবং নর্থ বেঙ্গল হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ২১ জন হজযাত্রীর এখনো ভিসা হয়নি।

নির্ধারিত সময়ের মধ্যে হজযাত্রীদের ভিসা কার্যক্রম সম্পন্ন না করার বিষয়ে মন্ত্রণালয়ে যথাযথ ব্যাখ্যা দেওয়ার নির্দেশনা দিয়ে চিঠিতে আরও বলা হয়, একই সঙ্গে সব হজযাত্রীদের ভিসা আজকের মধ্যে সম্পন্ন করতে আবারও নির্দেশনা দেওয়া হলো। অন্যথায় ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এ এজেন্সিগুলোর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯