,

ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ উপকূলে চলে এসেছে

news-image

নিজস্ব প্রতিবেদক : ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্রভাগ সমুদ্রবন্দর পায়রা থেকে ২০০ কিলোমিটার দূরে থাকলেও এটির অগ্রভাগ ইতিমধ্যে উপকূলে চলে এসেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন আজ বেলা ৩টায় বলেন, ‘আমরা ইতিমধ্যে উপকূল থেকে সংবাদ পেয়েছি। অনেক জায়গায় বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে। এর থেকে বোঝা যাচ্ছে, ঝড়ের অগ্রভাগ উপকূলে চলে এসেছে।’

মনোয়ার হোসেন বলেন, দমকা বা ঝোড়ো বাতাসসহ এই ঝড়ের গতিবেগ ৮৯ থেকে ১২০ কিলোমিটারের মধ্যেই আছে। গতিবেগ এই সীমার মধ্যে ওঠানামা করবে।

অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগের প্রভাবে বৃষ্টিসহ দমকা বা ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে। এটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৩ থেকে ৪ ঘণ্টার মধ্যে মোংলার কাছ দিয়ে সাগর আইল্যান্ড (পশ্চিমবঙ্গ)-খেপুপাড়া উপকূল অতিক্রম করতে পারে। প্রবল ঘূর্ণিঝড়টির কেন্দ্র অতিক্রমের পর এর নিম্ন ভাগ অতিক্রম অব্যাহত থাকবে।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ নাথ বলেন, রিমালের কেন্দ্রভাগ বিকেল ৫টার পর স্থলে আঘাত হানবে। তবে কিছু মেঘ ইতিমধ্যে উপকূলের দিকে চলে এসেছে।

আবহাওয়াবিষয়ক এই গবেষক বলেন, এটি ভারতীয় সুন্দরবন অংশ দিয়ে স্থলে প্রবেশ করে পরে খুলনা, খেপুপাড়া হয়ে ওপরের দিকে যাবে। পুরোপুরি মিশে যেতে ২৮ তারিখ পর্যন্ত সময় নেবে। এটির গতিবেগ ১২০ থেকে ১২২ কিলোমিটার থাকলেও পরে এটি কমে ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে।

সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে খেপুপাড়া অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘রিমাল’সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টার মধ্যে খেপুপাড়া অতিক্রম করবে ঘূর্ণিঝড় ‘রিমাল’
এদিকে ১১ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের কাছাকাছি দ্বীপ ও চরগুলোর নিচু এলাকা স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না