,

ফাইনালে বৃষ্টির শঙ্কা, ম্যাচ বাতিল হলে কে হবে চ্যাম্পিয়ন?

news-image

স্পোর্টস ডেস্ক : দেখতে দেখতে ঘনিয়ে এলো আইপিএলের ১৭তম আসরের ফাইনাল। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, এরপরই মাঠে গড়াচ্ছে আইপিএল ২০২৪ এর শিরোপা নির্ধারণী ম্যাচটি। শিরোপা জেতার লড়াইয়ে মাঠে নামবে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

মেগা ফাইনালের আগে দুশ্চিন্তায় ভক্ত-সমর্থকরা। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণিঝড় ‘রিমাল’। এর প্রভাবে রোববার সকাল থেকে কালো মেঘে ঢাকা চেন্নাইয়ের আকাশ। শিরোপা নির্ধারণী ম্যাচে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এই পরিস্থিতিতে স্বাভাবিক ভাবেই আশঙ্কা তৈরি হয়েছে ক্রিকেটপ্রেমীদের মনে। আইপিএলের প্লে-অফ ম্যাচগুলোর জন্য কোনও অতিরিক্ত দিন রাখা না থাকলেও ফাইনালের জন্য একটি দিন অতিরিক্ত রাখা হয়েছে। রোববার (২৬ মে) একান্তই ফাইনাল ম্যাচ আয়োজন সম্ভব না হলে, সোমবার ট্রফির লড়াইয়ে মুখোমুখি হবে কলকাতা-হায়দরাবাদ।

আইপিএল নিয়ম অনুযায়ী, রোববারই ফাইনাল শেষ করার চেষ্টা করা হবে। বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে অতিরিক্ত ২ ঘণ্টা সময় আগে থেকেই বরাদ্দ করেছেন বিসিসিআই কর্তারা। ওভার সংখ্যা কমিয়ে হলেও নির্ধারিত দিনে ম্যাচ আয়োজন করার চেষ্টা করা হবে। আইপিএলের বাইলজ অনুযায়ী, কোনো ম্যাচের ফল পেতে হলে সেই ম্যাচটিতে উভয় দলকেই কমপক্ষে ৫ ওভার ব্যাটিং করতে হবে। রিজার্ভ ডে নিয়ে কিছু শর্তও থাকছে। খেলা যদি আজ শুরু হয়, কিন্তু কোনো কারণে শেষ না হতে পারে, তাহলে রিজার্ভ ডেতে ঠিক ওই জায়গা থেকেই খেলা শুরু হবে।

আজ টস হয়ে যদি খেলাই শুরু করা না যায়, তাহলে আজকের টস দিয়েই রিজার্ভ ডে’তে খেলা হবে। সোমবারেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রিজার্ভ ডে’তেও যদি খেলা শেষ না করা যায়, তাহলে আইপিএল ফাইনালই পরিত্যক্ত হয়ে যাবে।

সমর্থকরা চাইবেন ম্যাচ হোক। যদি একান্তই খেলা আয়োজন করা সম্ভব না হয় তাহলে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে কলকাতাকে। এক্ষেত্রে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার কোনো নিয়ম নেই। যেহেতু গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় শীর্ষ অবস্থানে ছিল কলকাতা। এমনটা হলে তৃতীয়বারের মতো আইপিএলের চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট