,

বাংলাদেশ সফরে আসার কারণ জানালেন ডোনাল্ড লু

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিতে সফরে এসেছেন তিনি।

গত বছর বাংলাদেশ ও আমেরিকার মধ্যে অনেক ‘অস্বস্তিকর’ ছিল স্বীকার করে ডোনাল্ড লু বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে পক্ষপাতহীন, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন অনুষ্ঠানে কাজ করে গেছে। আমরা আর পেছনে ফিরে তাকাতে চাই না। দুই দেশের সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী আমরা।

বুধবার (১৫ মে) পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। বিকেল সাড়ে ৩টার দিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বৈঠক শুরু হয়েছিল।

ডোনাল্ড লু বলেন, আমরা এখন সামনের দিকে তাকাতে চাই, পেছনের দিকে নয়। গেল দুই দিনের সফরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ক ও আস্থা নতুন করে তৈরি করতে এসেছি।

এ সময় আগামীতে র‌্যাবের নিষেধাজ্ঞা, শ্রম আইন সংশোধন, মানবাধিকার, দুর্নীতি দমনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

এর আগে মঙ্গলবার (১৪ মে) রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে, আজ পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরীসহ সরকারের একাধিক কর্তাব্যক্তির সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড লু।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট