,

গৃহকর্মী হত্যায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মতিঝিলে শিল্পী বেগম নামে ১১ বছর বয়সী গৃহকর্মীকে হত্যার ঘটনায় নজরুল ইসলাম ও তার স্ত্রী রাবেয়া আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাভোগের আদেশ দেওয়া হয়।

মঙ্গলবার (১৪ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. ইকবাল হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামিরা। সাজা পরোয়ানা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, শিল্পী বেগম উত্তর কমলাপুর কবি জসিম উদ্দিন রোডস্থ মতিঝিল থানাধীন এলাকায় নজরুল ইসলামের বাসায় গৃহকর্মীর কাজ করতেন। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি ভিকটিমের মা অজ্ঞাত ফোন কলের মাধ্যমে জানতে পারেন যে, তার মেয়ে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। সংবাদ পাওয়ার তিনি হাসপাতালে গিয়ে দেখতে পান, তার মেয়ে গুরুতর জখম অবস্থায় সেখানে ভর্তি। আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জানতে পারেন, আসামিরা তার মেয়েকে ঘরের দরজা আটকিয়ে লোহার রড ও লাঠি দিয়ে মাথায় গুরুতর আঘাত করেন। এর আগে, বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে ও মেয়েকে আঘাত করা হতো বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় ঘটনার তিনদিন পর মারা যায় শিল্পী। এ ঘটনায় নিহতের বাবা সিরাজুল ইসলাম মতিঝিল থানায় মামলা করেন।

একই বছরের ৩০ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার এসআই গাজী মোহাম্মদ ইব্রাহিম। পরের বছরের ২৬ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচার চলাকালে ২২ জন সাক্ষীর মধ্যে আদালতে ছয়জন সাক্ষ্য দেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না