মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যান্টিগা টেস্ট দিয়ে শুরু বাংলাদেশের উইন্ডিজ সফর

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বছরে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। আছে তিন ফরম্যাটেরই খেলা। নভেম্বরে শুরু হতে যাওয়া সিরিজের সূচি প্রকাশ করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে আগামী ২২ নভেম্বর। দুই দল দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে। এই সিরিজ চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত।

সবশেষ ২০২২ সালের সফরের মতো এবারও টেস্ট দিয়ে দ্বিপক্ষীয় সিরিজ শুরু করবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে অ্যান্টিগা ও জ্যামাইকায়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ভেন্যু সেন্ট কিটস অ্যান্ড নেভিস। সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ গড়াবে সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে। টেস্ট সিরিজ শুরুর আগে অ্যান্টিগায় বাংলাদেশ একটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেবে।

অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। জ্যামাইকার স্যাবাইনা পার্কে দ্বিতীয় টেস্ট গড়াবে ৩০ নভেম্বর। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ৮, ১০ ও ১২ ডিসেম্বর। আর সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৫, ১৭ ও ১৯ ডিসেম্বর।

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী