,

প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু মঙ্গলবার

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক্‌-প্রাথমিকসহ), শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর ক্লাস আগামীকাল মঙ্গলবার থেকে পুরোদমে শুরু হবে।

আজ সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন্নাহার স্বাক্ষরিত অফিস আদেশ থেকে থেকে এ তথ্য জানা যায়।

অফিস আদেশে বলা হয়, ২৭ এপ্রিল জারি করা আদেশের কার্যকারিতা রহিত করা হলো। এ অবস্থায় ৭ মে মঙ্গলবার থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয় (প্রাক্‌-প্রাথমিকসহ), শিশুকল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণি কার্যক্রমসহ সব কার্যক্রম ২০২৪ শিক্ষাবর্ষের বর্ষপঞ্জি অনুযায়ী যথারীতি চালু রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।

২৭ এপ্রিলের আদেশে বলা হয়েছিল, তাপপ্রবাহের কারণে এক শিফটের (পালায়) পরিচালিত বিদ্যালয়গুলো প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর দুই শিফটের বিদ্যালয়গুলোর প্রথম শিফট সকাল ৮টা থেকে সকাল সাড়ে ৯টা এবং দ্বিতীয় শিফট সকাল পৌনে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলবে। আর প্রাক্‌-প্রাথমিক শ্রেণির কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে। এ ছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে।

এর আগে ২০ এপ্রিল তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে সাত দিনের (২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল) ছুটি ঘোষণা করা হয়। রোজা-ঈদের দীর্ঘ ছুটি এবং তাপপ্রবাহের সাত দিনের ছুটি শেষে গত ২৮ এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছিল। এর এক দিন ক্লাসের পরই কয়েকটি জেলায় নতুন করে ছুটি ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়। আর ২ মে পর্যন্ত ছুটি ঘোষণা করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট