,

মাসও নেই, কয়েকটা দিন আছে : মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদন : সরকার পতনে বিএনপি নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কয়েকটা দিন আছে মাত্র, এখন কিন্তু মাসও নেই। বুকের মধ্যে সব সাহস নিয়ে এগোতে হবে। এই ১৫ বছরে তারা হাজারো নেতাকর্মী মেরে ফেলেছে। গুম করেছে। আমাদের ৫০ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। সরকারি হিসাবে গতকালও ৭৭ জনকে গ্রেফতার করেছে।

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে শুক্রবার দুপুরে আয়োজিত এক সেমিনারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আর কোনো কথা নয়, কথা নয়। আসুন আজকে আমরাই সবাই ঐক্যবদ্ধ হই। আজকে একটা জিনিস কিন্তু আশা, সাহস জোগাবে, আজকে দেশের সব মানুষ এক হয়েছে। সব রাজনৈতিক দলগুলো এক হয়েছে। বাম-ডান সবাই একটা কথাই বলছে, এই সরকারের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন হবে না। হতে পারে না। ’

দুর্নীতিতে সবাই জড়িয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব বলেন, আমরা ক্ষমতায় যেতে চাই না। জনগণের নূন্যতম অধিকার ফেরত পেতে চাই। তিনি অভিযোগ করেন, দুর্নীতি লুটপাট মগের মুল্লুক এই প্রক্রিয়ায় সবাই জড়িত হয়ে গেছে। সেই মগের মুল্লুক থেকে তো এরা সহজে বের হতে চায় না।

আন্দোলনে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের কাছে বন্দুক নেই, সবাইক বেরিয়ে আসতে হবে। বিএনপির শান্তিপূর্ণভাবে, নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে। আমাদের তো উপায় নেই, আমরা খালি হাতে আছি। আমাদের হাতে তো বন্দুক পিস্তল নেই যে আপনাকে ভয় দেখাব, গ্রেফতার করে নিয়ে আসবে। আপনাকে আমি ডিবিতে নিয়ে গিয়ে অত্যাচার, নির্যাতন করব। সেই ক্ষমতা তো আমার নেই।

বিএনপির মহাসচিব বলেন, আমার একটাই ক্ষমতা আছে। মানুষকে সংগঠিত করা, মানুষকে বলা এই অবস্থা থেকে বেরোতে চাইলে মুক্তি পেতে চাইলে কোনো উপায় নেই রাস্তায় বেরিয়ে আসতে হবে। এই রাস্তায় বেরিয়ে আসাই তো বড় কথা। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন বিএনপির নেতাকর্মীরা রাস্তায় কী করছে। তার পরে যা হোক। আপনাকেও রাস্তায় বেরিয়ে আসতে হবে। সবাইবে রাস্তায় বেরিয়ে আসতে হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ