,

২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের একদফা দাবিতে আগামী ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ থেকে এ ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সমাবেশে তিনি বলেন, ‘জনসমাবেশের ঘোষণা থেকে সরকার জেনে রাখুন আপনারা আর নেই। বিএনপি ক্ষমতায় যাক এটা আমরা চাই না; আমরা চাই জনগণের অধিকার ভোট দিয়ে প্রয়োগ করে তার প্রতিনিধি নির্বাচিত করুক।’

তিনি বলেন, ‘আপনার এখান থেকে চলে গিয়ে বসে থাকবেন না। আপনারা ঘরে ঘরে গিয়ে মানুষকে বার্তা দেন যে মানুষ জেগে উঠেছে। এই জাগরণের মধ্যে দিয়ে এই সরকারের পতন হবে।’

এরপর দলের পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব।

তিনি বলেন, ‘আগামী ২৮ অক্টোবর শনিবার ঢাকায় মহাসমাবেশ করব। ওই সমাবেশ থেকে শুরু হবে সরকার পতনের মহাযাত্রা। সরকারের পতন না হওয়া পর্যন্ত আমরা থেমে থাকব না।’

তিনি আরও বলেন, ‘অনেক বাধা আসবে। সমস্ত বাধা অতিক্রম করে মহাসমাবেশকে সফল করে আমাদের জনগণের অধিকার আদায় করার লক্ষ্য অর্জন করতে হবে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েই আমরা অশান্তি সৃষ্টিকারী আওয়ামী লীগ সরকারের পতন ঘটাবো।’

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ