,

নির্বাচনে এসে জনসমর্থন যাচাই করুন: বিএনপিকে সালমান এফ রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে জনগণের সমর্থন যাচাই করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান৷
তিনি মনে করেন, বিএনপি জনগণের সমর্থন পাচ্ছে না বলেই নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে৷

বুধবার নিজ নির্বাচনী এলাকা দোহারের জয়পাড়া পাইলট স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

সালমান এফ রহমান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক সময়ে অনুষ্ঠিত হবে৷ ওই নির্বাচনে জনগণ যাদের পক্ষে রায় দেবে তারাই দেশ পরিচালনার দায়িত্বে আসবেন৷ দেশের মানুষ বিএনপিকে ভোট দিলে বিএনপি ক্ষমতায় আসবে৷ তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে দেশের জনগণ তাদের প্রতিহত করবে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকায় দেশের চলমান উন্নয়ন তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল৷ বিশ্বের অনেক দেশ আজ বাংলাদেশের উন্নয়ন নিয়ে আলোচনা করে৷ দেশ অর্থনৈতিক উন্নয়নে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশের রূপকল্প নিয়ে কাজ করছে৷

এর আগে সকালে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন সালমান এফ রহমান৷ এ সময় তিনি দেশের উন্নয়নে কৃষকদের অবদান তুলে ধরে বলেন, দেশের আজ এত উন্নয়নের পেছনে মূল কারিগর কৃষকরা৷ বর্তমান সরকার কৃষির উন্নয়নে ভালো পরিবেশ তৈরি করে দিচ্ছে৷

এ সময় দোহারে কৃষির উন্নয়নে বড় ধরনের প্রকল্প করে দেওয়ারও ঘোষণা দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা৷

এ ছাড়া দোহারের সুতারপাড়া ইউনিয়নে মধুরচরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের দুটি সেতু উদ্বোধনসহ ফজলুর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে নারীদের মাঝে সেলাই মেশিন, কৃষকদের মাঝে কৃষি উপকরণ ও দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জিআর চাল এবং স্থানীয় সংসদের পক্ষ থেকে নগদ অর্থ বিতরণ করেন তিনি৷

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ