মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে নাশকতার ষড়যন্ত্র করছে বিএনপি

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : সারাদেশ থেকে সন্ত্রাসীদের ঢাকায় এনে বিএনপি নাশকতার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বাংলাদেশের জনগণ যতদিন শেখ হাসিনার সঙ্গে আছে, ততদিন কোনো বার্তা বা আল্টিমেটাম দিয়ে লাভ হবে না। সংবিধান থেকে একচুলও সরবে না সরকার।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ শীর্ষক এ অনুষ্ঠানের মাধ্যমে মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে চেক ও শিক্ষা উপকরণ বিতরণ করেন সেতুমন্ত্রী।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সারাদেশ থেকে সন্ত্রাসীদের ভাড়া করে রাজধানীতে জমায়েত করছে। তারা আওয়ামী সরকারের বিরুদ্ধে গণ বিপ্লবের চিন্তা করছে। দেশে অরাজকতা করার অপচেষ্টা চালাচ্ছে। দেশের জনগণের শান্তি নষ্টের চেষ্টা করছে। আওয়ামী সরকারকে আলটিমেটাম দেওয়ার চেষ্টা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়িত হবে না। আওয়ামী লীগ সরকার তাদের নাশকতার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।

দেশি-বিদেশি বন্ধু রাষ্ট্রের উদ্দেশ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে। বিদেশিদের কথায় সংবিধানের কোনো পরিবর্তন হবে না। এ নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য। এ সরকারের অধীনেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপকমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ প্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী কমিটির সদস্য তারিক সুজাত, ছাত্র লীগের সভাপতি সাদ্দাম হোসেন, ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সেলিনা আহমেদসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের