,

ইইউ’র সঙ্গে বৈঠকে সংলাপ নিয়ে আলোচনা হয়নি : আ.লীগ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান বলেছেন, ‘ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বৈঠকে সংলাপ নিয়ে কোনো আলোচনা হয়নি।’ রোববার বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির বাসভবনে অনুষ্ঠিত বৈঠকে শেষে ব্রিফিংয়ে ফারুক খান এ কথা বলেন।

রোববার সকাল সাড়ে ১১টা থেকে প্রায় দেড়ঘণ্টার বৈঠক হয়। বৈঠকে ইইউ রাষ্ট্রদূতসহ ইইউভুক্ত ১০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, নির্মল চ্যাটার্জী, আন্তর্জাতিক উপকমিটির সদস্য সোহরাব হোসেন, তারিক হাসান সমী, খালেদ মাসুদ আহমেদ।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছোট আকারের এক্সপার্ট গ্রুপ পাঠাবে জানিয়ে মুহাম্মদ ফারুক খান বলেন, আগামী নির্বাচন নিয়ে আওয়ামী লীগের অবস্থান জানতে চেয়েছেন ইইউ। তিনি বলেন, কি চিন্তা নিয়ে আওয়ামী লীগ অগ্রসর হচ্ছে, তাও জানতে চেয়েছেন ইইউ সদস্যরা। আমরা বলেছি, আমাদের সংবিধান অনুযায়ী কিছুদিনের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন তাদের তপশিল ঘোষণা করবে। আমরা আমাদের শিডিউল মোতাবেক নির্বাচন করব।

তিনি বলেন, আজকের আলোচনার মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে যে, তারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চায়। আমরা যেই সুষ্ঠু নির্বাচন করতে চাচ্ছি, সেটাই তারা চাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কি কি করব সেটাও তারা জানতে চেয়েছেন।

বিএনপির বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে দাবি করেন আওয়ামী লীগের এ নেতা। তিনি বলেন, তবে আমরা বলেছি, বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল। তারা আগামী নির্বাচনে আসবে বলে আমরা আশা করি। তবে সংলাপের বিষয়ে কোনো আলোচনা হয়নি বলে জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য।

ফারুক খান বলেন, আগামী নির্বাচনে আমরা জয়লাভ করলে দেশকে কিভাবে চালাবো? সে বিষয়টিও জানতে চেয়েছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যরা। আমাদের নির্বাচনী ইশতেহারে সেই প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন।

তিনি আরও বলেন, আমাদের নির্বাচনের ইশতেহার কি রকম হবে- তারা জানতে চেয়েছেন। আমরা তাদেরকে ব্যাখ্যা করে বলেছি, যে আমাদের নির্বাচনী ইশতেহারে দুইটা দিক থাকবে। প্রথম অংশে, গত নির্বাচনী ইশতেহারে আমাদের যে কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্ট কতটুকু আমরা পূরণ করেছি, তা জনগণকে জানাবো।

ফারুক খান আরও বলেন, আগামী পাঁচ বছর আমরা কি করতে চাই, সেটা ইশতেহার থাকবে। আমাদের অভিজ্ঞতা নিয়ে একটি কমিটি করা হয়েছে, তারা এ নিয়ে কাজ করছেন। সে কাজ শেষ হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে সেটি প্রস্তাবিতভাবে উপস্থাপন করা হবে, বৈঠকে পাস করা হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা জনগণকে জানিয়ে দেওয়া হবে।

তিনি বলেন, শিক্ষা, বর্তমান অর্থনৈতিক সংকট নিয়ে আমরা কি চিন্তা-ভাবনা করছি। এই বিষয়গুলো নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। আমি মনে করি, আলোচনা ফলপ্রসূ হয়েছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান