মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংলাপে আইনি বাধা নেই : আইনমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিসহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘সংলাপে বসতে আইনি কোনো প্রতিবন্ধকতা নেই। কিন্তু কথা হলো, সংলাপ হতে হলে কিছু আইনি জিনিস, যেগুলো বাস্তবে আছে, সেগুলো মেনে সংলাপে আসতে হয়। সেগুলো না মানলে সংলাপ হয় না।’ রোববার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের কর্মশালা উদ্ধোধন শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বিরোধীদলীয় নেতা-কর্মীদের সাজা দিতে সেল গঠন করেছে সরকার- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, ‘আমি তাকে ভদ্রলোক হিসেবেই চিনি। ২০১৪ সালে আমি যখন আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব নিই, তখন মামলা জট কমানোর জন্য একটি মনিটরিং সেল গঠন করা হয়। এখনও সেই সেলটা আছে। সেটাকে নিয়ে যদি কেউ রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য জনগণকে বিভ্রান্ত করেন, তবে আমার দু:খিত হওয়া ছাড়া আর কিছু বলার নেই।’

খালেদা জিয়ার কিছু হলে প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ বেশ কয়েকজনকে আসামি করে মামলা করা হবে- বিএনপি নেতাদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে আনিসুল হক বলেন, ‘স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে, যে যা খুশি তাই বলতে পারে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে, দেশে একটা আইন আছে এবং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইন তার নিজস্ব গতিতে চলবে।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘বিচারক সোহেল রানাকে সাজা দেওয়ার বিষয়ে হাইকোর্ট ও বিচারিক আদালতের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। যা নিরসনের উদ্যোগ নেওয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের