মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের নাম উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পিটার হাস ভিসা নীতি দেবেন, নিষেধাজ্ঞা দেবেন। কিন্তু পিটার হাসের মুরুব্বিদের সঙ্গে আমাদের কথা হয়ে গেছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, আমেরিকার মুরুব্বি আর উচ্চপর্যায়ের সঙ্গে তলে তলে সব কথাবার্তা শেষ। এখন পিটার হাস আর কী করবেন?

তিনি বলেন, আর কারো কাছে পাত্তা না পেয়ে বিএনপি এখন ক্ষমতার জন্য আমেরিকার পেছনে ঘুরছে। বিএনপি নেতারা সকালে ঘুম থেকে উঠে পিটার হাসের কাছে ছুটে যান। দুপুরের খাবারের সময়ও পিটার হাসের বাসায় যান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচন নিয়ে বিএনপিকে আর কোনো খেলা আমরা খেলতে দেব না।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে কাদের বলেন, ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে লাভ নেই। দিল্লি বহু দূর, ক্ষমতা বহু দূর। ক্ষমতায় যাওয়ার পথ বিএনপি নিজেই বন্ধ করে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের