,

গণসংবর্ধনা নিতে রাজি হননি প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশন শেষে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে গণসংবর্ধনা দিতে চেয়েছিলেন দলটির নেতাকর্মীরা। কিন্তু এতে প্রধানমন্ত্রী রাজি হননি।

রোববার (১ অক্টোবর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলীয় কার্যালয়ে ঢাকার বিভিন্ন অঞ্চলের নেতাদের সঙ্গে সভাপতিমণ্ডলীর সদস্যদের যৌথসভা শেষে এ কথা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

কাদের বলেন, নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি জনদুর্ভোগের কথা চিন্তা করে তাতে রাজি হননি।

তিনি বলেন, ‘মহামারির কারণে প্রধানমন্ত্রীর অনেকগুলো বিদেশ সফরের পরেও তাকে তার প্রাপ্য সংবর্ধনা দিতে পারিনি। তিনি অনেক আন্তর্জাতিক পদ পেয়েছেন, অনেক জায়গায় বিশেষভাবে সংবর্ধিত হয়েছেন। প্রধানমন্ত্রী যে সম্মান বয়ে এনেছেন, সে জন্য সংবর্ধনা তাকে দেওয়া উচিত।’

বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর কথা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছেন, রাস্তা বন্ধ করে, জনদুর্ভোগ সৃষ্টি করে সংবর্ধনা নেওয়ার ইচ্ছে তার নেই। কাজেই এ প্রোগ্রামটা বাদ দিতে হবে। তার সম্মতি নেই, তাই আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া সম্ভব হচ্ছে না।’

গত ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ৭৮তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন। শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গেছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে তিনি ঢাকায় ফিরবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান