মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গ্রেপ্তার করে বিএনপির আন্দোলন ঠেকানো যাবে না : ইশরাক

news-image

নিজস্ব প্রতিবেদক : গ্রেপ্তার করে বিএনপির আন্দোলনকে ঠেকানো যাবে না বলে মন্তব্য করেছেন দলটির আন্তর্জাতিন বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কে আয়োজিত বিএনপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

ইশরাক হোসেন বলেন, গ্রেপ্তার করবেন করেন, কত মানুষকে গ্রেপ্তার করবেন। বেগম জিয়াকে গ্রেপ্তার করে রেখেছেন, তারপরেও আন্দোলন ঠেকাতে পারে সরকার। আওয়ামী লীগ কোনো কালেই গণতন্ত্রে বিশ্বাস করেনি। এর প্রমাণ তারা অতীতেও দেখিয়েছে বাকশাল কায়েমের মধ্য দিয়ে।

তিনি আরও বলেন, দেশের সাধারণ জনগণ অত্যন্ত কষ্টে আছে। দেশের মানুষ খুব কষ্টে আছে। আর বিরোধীদলকে পারলে তারা মামলা-হামলা, নির্যাতন-নিপীড়ন করে মাটির সঙ্গে মিশিয়ে দেয়। তবে এসব করে খুব বেশি দিন আর পার পাওয়া যাবে না।

ঢাকা মহনগর বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির বানিজ্য বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবির নাম উল্লেখ করে ইশরাক বলেন, ‘আমাদের বেশিরভাগ নেতাকেই আপনারা গ্রেপ্তার করেছেন। আর কতো মানুষকে আপনারা

গ্রেপ্তার করবেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করে রেখেছেন। তাও আমাদের আন্দোলন ঠেকাতে পারেন নি। কারণ এইআন্দোলন এখন জনগণের।’

ইশরাক বলেন, ‘আজকের এই আন্দোলন এই লড়াই আমাদের কোনো একটি দলের আন্দোলন নয়। এই আন্দোলন জনগণের অধিকার আদায়ের আন্দোলন। তাই নিজেদের রক্ষায় সবাইকে সঙ্গে নিয়ে গণঅভ্যুত্থান সৃষ্টির জন্য একযোগে মাঠে নামতে হবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের