,

এক দফা আন্দোলনে গণতন্ত্র মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকার পতনের এক দফা দাবিতে ৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে সমাবেশ ও পদযাত্রা করবে জোটের নেতাকর্মীরা। একই দাবিতে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সেমিনার এবং আলোচনা সভাও করবে গণতন্ত্র মঞ্চ।

সোমবার দুপুরে রাজধানী পুরনো পল্টনে দারুস সালাম ভবনে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন মঞ্চের শীর্ষ নেতা ও ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

নতুন কর্মসূচি সূচি হলো- মঙ্গলবার সকাল ১১টায় মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৩ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় কাওয়ান বাজারের পেট্রোবাংলার সামনে সমাবেশ ও পদযাত্রা, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় খিলগাঁও তালতলা মার্কেটের সামনে সমাবেশ ও পদযাত্রা এবং ২৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও পদযাত্রা।

এছাড়া আগামী ৩ অক্টোবর পর্যন্ত গণতন্ত্র মঞ্চের উদ্যোগে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচির সময় ও স্থান পরে জানানো হবে।

সাংবাদিক সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সহ-সভাপতি তানিয়া রব, সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত : সভাপতি রতন-সম্পাদক আনন্দ নির্বাচিত

ইন্দোনেশিয়ায় ৬.৬ মাত্রার ভূমিকম্প

মার্চের মধ্যে উদ্বোধন হবে পদ্মা ব্যারেজ

মুগদা হাসপাতালে অনিয়ম নিয়ে কঠোর হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

গাজীপুরের যেসব এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী

বৃষ্টি কমে বাড়তে পারে গরম

চার দফা কমার পর আবার বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মোদি-শি বৈঠকে ভারত-চীন সম্পর্ক স্বাভাবিকের বার্তা

রিজভীকে উপদেষ্টা হতে অনুরোধ ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের