,

নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না: দুদু

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘নিশ্চিতভাবে এই সরকার আর থাকছে না। সেপ্টেম্বর থেকে বড়জোর অক্টোবর পর্যন্ত- এরপর এ সরকারকে বিদায় নিতে হবে। দেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা হবে।’

রোববার বেলা ১২টায় বেগম খালেদা জিয়া ও আমানুল্লাহ আমানের মুক্তির দাবি চেয়ে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’র করা অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘কথা একটাই এই সরকারকে আমরা বিদায় করব। এদেশে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করব। এরপর একটা ভালো নির্বাচন হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে করে শামসুজ্জামান দুদু বলেন, ‘খালেদা জিয়া আপনাকে সসম্মানে দেশে আইনের আশ্রয় নিয়ে একেবারে মুক্ত জীবনে নিয়ে এসেছিলেন। কিন্তু আপনি তার বিপরীতটা করলেন। তবে বিএনপি আইনের শাসন প্রতিষ্ঠা করবে।’

দুদু বলেন, ‘বিএনপি সাংবিধানিক শাসন প্রতিষ্ঠা করবে, বিএনপি কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করবে। এর মধ্য থেকে বাংলাদেশ ১৯৭১ সালে যে কনসেপ্ট হয়েছিল যে চিন্তা-ভাবনা ছিল সেটি প্রতিষ্ঠা করবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘এই সরকার সাইবার আইন করেছে মানুষের মুখ বন্ধ করার জন্য। তারা প্রসাশন দখল করেছে, আইন দখল করেছে, শিক্ষাঙ্গন দখল করেছে। পুরো দেশটা তারা দখল করে রেখেছে। এখন সময় এসেছে, এসব দখল মুক্ত করতে হবে।’

এ জাতীয় আরও খবর

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন