মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তফসিল ঘোষণার দিনই হবে সরকারের অন্তিম যাত্রা: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার নির্বাচন কমিশনকে দিয়ে তাড়াতাড়ি তফসিল ঘোষণা করাতে চাইছে। কিন্তু সরকারকে মনে রাখতে হবে- দেশের জনগণের যে দাবি সুষ্ঠু নির্বাচন ও ভোটের অধিকার এই দাবিকে অগ্রাহ্য করলে জনগণ সেটা মানবে না। যেদিন তফসিল ঘোষণা করা হবে সেদিনই হবে এই সরকারের অন্তিম যাত্রা। জনগণের তীব্র আন্দোলনে নিশিরাতের সরকারের পতন ঘটবে।

শনিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ২০১৪ ও ১৮ সালের নির্বাচন ছিল বিতর্কিত। বিশ্বের কোথাও সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা নেই। দেশে আর ২০১৪ আর ১৮ সালের মতো নির্বাচন হবে না। সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে তফসিল ঘোষণা করলে সেদিনই হবে সরকারের অন্তিম যাত্রা। আর সরকারের সামনে এখন একটি রাস্তাই খোলা, সেটি হলো অবিলম্বে পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা।

তিনি বলেন, শুক্রবার ছাত্রলীগের ‘ছাত্র সমাবেশে’ শেখ হাসিনা মনে মনে বলছেন- তার শোনার ছেলেরা ভালো কথা বলতে পারে। কিন্তু তিনি ভাবছে না যে, তার পায়ের নিচে মাটি নেই। এতদিন তো আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর অত্যাচার-নির্যাতন করেছে। এক বছরে বিএনপির ২০ জন নেতাকর্মীকে হত্যা করেছে। অসংখ্য নেতাকর্মী পঙ্গু হয়েছে, কারও চোখ চলে গেছে, কারও হাত চলে গেছে। এতদিন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে কাজ হয়নি, এখন ছাত্রলীগ দিয়ে করবে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, শুক্রবার ছাত্রলীগের সমাবেশ হয়েছে। আমাদেরও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে এত লোকজন হয়েছে যে সামনের রাস্তায় জায়গা হচ্ছিল না। আমাদের একদিনের প্রস্তুতি ছিল। এই যে ২৪ ঘণ্টার প্রস্তুতিতে মানুষের এত উপচেপড়া ঢল ব্যাপক তরঙ্গের সৃষ্টি হয়েছিল, এটা বলার অপেক্ষা রাখে না।

বিএনপির এই নেতা বলেন, রাষ্ট্রীয় টাকা খরচ করে সমাবেশ করে জোর করে বাস এনে মানুষের দুর্ভোগ বাড়ানো যাবে, কিন্তু জনগণের সাড়া পাওয়া যাবে না। দেশের জনগণ বুঝে গেছে জনগণের টাকা কীভাবে খরচ করছে তারা। জনগণের ওপর ১৪০ ধারা জারি করে নিজেরা জমিদারের মতো চলে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, বিএনপি’র বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের