,

ড. ইউনূস ইস্যুতে সরকার কোনো চাপে নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ড. মুহাম্মদ ইউনূস ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা বিশ্বনেতা ও নোবেল বিজয়ীদের খোলা চিঠি নিয়ে সরকার কোনো ধরনের চাপে নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

মঙ্গলবার দুপুরে রাজধানীর একটি হোটেলে কোরিয়ান দূতাবাস আয়োজিত ‘কোরিয়া-বাংলাদেশের অর্থনৈতিক সহযোগিতা’ বিষয়ক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘মুক্তবাকের বিশ্বে যে কোনো অবস্থান থেকে যে কেউ মন্তব্য করতে পারেন এবং আউট অব দ্য ওয়ে যেভাবে বলি না কেন, বিষয়টিতে সরকারের প্রভাব ছিল না, ভবিষ্যতেও থাকবে না। বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। তারা যা মনে করে, তথ্য-উপাত্তের ভিত্তিতে করে। তবে এভাবে একটি বিচার প্রক্রিয়া বন্ধের আহ্বান, দ্যাটস আন হাড অফ।’

তিনি বলেন, ‘যারা এ আবেদনে শামিল হচ্ছেন, তারা তাদের মর্যাদার প্রতি সুবিচার করছেন বলে আমি মনে করি না। একটি বিচারকে তারা পর্যবেক্ষণ করতে পারেন। তবে একজন ব্যক্তি (ড. ইউনূস) যিনি ব্যবসার সঙ্গে জড়িত, হাজার হাজার কর্মী নিয়োগ দিয়েছেন, তাঁর সম্পদের একটি আইনি বিষয় থাকতে পারে। তার মানে এই না, তিনি অপরাধ করবেন আর তা তদন্তই করা যাবে না। পৃথিবীতে এমন কোনো ব্যক্তি কি আছেন, যার বিরুদ্ধে অভিযোগ থাকলে, তা তদন্ত কিংবা আদালতে নেওয়া যাবে না?’

শাহরিয়ার আলম বলেন, ‘একজনকে অব্যাহতভাবে সুরক্ষা দেওয়া হতাশাজনক …। এটি কেন আমরা কিন্তু বুঝতে পারি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের আন্তর্জাতিক মর্যাদা শুধু তাঁর (ড. ইউনূস) গুণের কারণে হয়েছে, তা নয়। এর পেছনে অনেক বিনিয়োগ আছে। আমি ওদিকে যেতে চাই না। আর এটি সরকারের বক্তব্য নয়, আমার ব্যক্তিগত মতামত। স্বাধীন বিচার বিভাগই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেবে এবং আমরা এ নিয়ে বিচলিত, চিন্তিত কিংবা কোনো চাপে নেই।’

ড. ইউনূসের সঙ্গে সরকারের কোনো দূরত্ব বা এজেন্ডা আছে কিনা– জানতে চাইলে তিনি বলেন, ‘আপনারা ওয়ান-ইলেভেনের ঘটনাপ্রবাহ জানেন। তার পর গত ১৫-১৭ বছর সরকারের দিক থেকে কিন্তু কিছুই নেই। আমরা যেটি দেখেছি, তা হলো, আন্তর্জাতিক একটি গণমাধ্যমে দুই পাতা ভাড়া করতে অন্ততপক্ষে মিলিয়ন ডলার লাগে। সে পরিমাণ অর্থ ব্যয় করে একটি পত্রিকায় বিজ্ঞাপনের মতো স্বাক্ষর নিয়ে, যে স্বাক্ষরের অর্ধেকের বেশি মানুষ ছিলেন অবসরপ্রাপ্ত। তিনি বা তাঁর লোকজন এখনও কিন্তু অর্থ বিনিয়োগ করে যাচ্ছেন।’

এদিকে, ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে চলমান বিচারিক কার্যক্রম স্থগিত করতে প্রধানমন্ত্রীকে দেওয়া বিশ্বনেতাদের চিঠিকে বিচার বিভাগের ওপর সরাসরি অযাচিত হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন দুদকের জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘বিশ্বনেতারা আমাদের দেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে হস্তক্ষেপ করছেন। তারা ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন, আমার বুঝে আসছে না।’

বিশ্বনেতাদের আমন্ত্রণ জানিয়ে দুদকের এ আইনজীবী বলেন, ‘বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সঙ্গে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।’

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত