,

এজেন্সি দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অসুস্থজনিত কারণে সিঙ্গাপুর গেছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এ নিয়ে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বিএনপি তার নিন্দা জানায়। ফেসবুকে ভুয়া অপপ্রচার চালিয়ে, এজেন্সিগুলোকে দিয়ে সরকার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

সোমবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপির নয়া পল্টন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, এ ধরনের ভুয়া ও জালিয়াতকারীরা সবসময় থাকে। আর এদের মদদ দিচ্ছে এ অবৈধ সরকার।

রিজভী আরও বলেন, মির্জা ফখরুল ও তার সহধর্মিণী অনেকদিন ধরেই অসুস্থ। এছাড়া দুই বছর আগে মির্জা আব্বাসের দেশের বাইরে অস্ত্রোপচার হয়েছে। নিয়মিত চেকআপের জন্য প্রায়ই তাদের দেশের বাইরে যেতে হয়। ওবায়দুল কাদের তো চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান। সেখানে তিনি তো অনেকের সঙ্গে কথা বলেন। তখন কি তিনি বিএনপির বিরুদ্ধে যড়যন্ত্র করেন?

আজ কেউ হাসপাতালে গেলেই কি ষড়যন্ত্র হয় প্রশ্ন রেখে তিনি বলেন, সরকার এগুলো পরিকল্পিতভাবে ছড়াচ্ছে। একটি অবৈধ সরকার যখন ক্ষমতায় থাকে, তাদের কর্মও বৈধ থাকে না। তারা ভালো কাজ করতে পারে না। আজ যারা গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম করছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অপপ্রচার চালানো হচ্ছে।

বিএনপিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে অতীতেও সরকার ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করে সাবেক এ ছাত্র নেতা বলেন, দল ভাঙার চেষ্টা করেছে, পারেনি। জেল, খুন-গুম করে বিএনপিকে স্তব্ধ করার অপচেষ্টা করেছে, পারেনি। এবারও পারবে না।

উল্লেখ্য, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৫০ লাখ টাকা সাহায্য নিয়ে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর– এমন একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে- এ খবর শুধু মিথ্যা নয়, এটা একটি নোংরামি।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী