,

আ. লীগ জনগণের ভোটে ক্ষমতায় আসলে বিএনপি মেনে নেবে : গয়েশ্বর

news-image

নিজস্ব প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচনে জনগণের ভোটে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপি তা নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার হলে কাকে পুরস্কৃত করবে, কাকে প্রধানমন্ত্রী করবে-তা ঠিক করবে জনগণ। প্রধানমন্ত্রী খালেদা জিয়া, নাকি তারেক রহমান, নাকি অন্য কেউ হবে- এটা ঠিক করবে জনগণ। জনগণ যদি আপনাকেও প্রধানমন্ত্রী হিসেবে বসায় আমরা মেনে নেব। জনগণকে ভোট দেওয়ার সুযোগ করে দিতে হবে। এজন্য সংসদ বিলুপ্ত ও সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করে নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করতে হবে।

রোববার বিকালে ডিআরইউতে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জাসাস’র উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দিন উজ্জল প্রমুখ।

বিগত ওয়ান ইলেভেনে জিয়া পরিবারের বিরুদ্ধে নানা দুর্নীতির আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছে মন্তব্য করেন গয়েশ্বর। তিনি বলেন, এখন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভাড়া বাসায় থাকেন, তাহলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাড়ির ঠিকানা কোথায়? কিন্তু ওয়ান ইলেভেনে কত আষাঢ়ে গল্প প্রকাশ করা হয়েছিল। তা এমনভাবে গণমাধ্যম প্রকাশ করেছিল মানুষও তখন অনেকটা বিশ্বাস করেছিল। আস্তে আস্তে মানুষের মন থেকে-তা কেটে গেছে, তারেক রহমানের বিরুদ্ধে কোনো কিছু প্রমাণ করতে পারেনি। সেই তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেই জন্য নয়; গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি ডাক দিয়েছেন।

১৯৭১ সালে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছিল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেদিন আমরা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাপিয়ে পড়েছিলাম। সেই গণতন্ত্রকে গুম করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন মারা যাইনি। এবার গণতন্ত্র পুনরুদ্ধারে যুদ্ধের ডাক দিয়েছেন তারেক রহমান, তার ডাকে সাড়া দিয়ে এবার যুদ্ধে জয়লাভ করেই মরতে চাই।

বিএনপি জিয়াউর রহমানের হাতে গড়া দল উল্লেখ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সেই দলের কর্মী হয়ে বেশি খারাপ হওয়ার সুযোগ নেই। কারণ, এই দলে জবাবদিহিতা রয়েছে। আমি বিশ্বাস করি, জিয়ার দল জিয়ার মতোই হবে, জিয়ার দেশ জিয়ার মতোই হবে। আওয়ামী লীগ যা করে বিএনপি তা করবে না বলেও প্রতিশ্রুতি দেন গয়েশ্বর চন্দ্র রায়।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত