,

সামনের মাসে সরকারের বিদায়: মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘সেই দিন আর বেশি দূরে নেই, অপেক্ষা করতে থাকেন। এই মাস তো শেষ হয়ে গেল। সামনের মাসে আলামত দেখবেন। সামনের মাসে বিদায়।’

রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের উদ্যোগে সাংবাদিক শফিক রেহমান ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ‘মিথ্যা মামলার’ রায়ের প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, সরকারের পায়ের তলায় মাটি নেই। সামনে যারা দাঁড়িয়েছে চামচারা, যাদের নিয়ে আওয়ামী লীগ মাঝেমধ্যে শান্তি সমাবেশ করে, তারা থাকছে না। সরকারের পতন হবেই। এটা সময়ের ব্যাপার, অনেক বেশি সময় নেই, অল্প সময়ের মধ্যে পতন হবে।

তিনি আরও বলেন, ‘সব হিসাব করেই ধরবেন। যেরকম মাছকে ছাই দিয়ে ধরে ওইরকম করে ধরবেন।’

ক্ষমতা হারানো ভয়ে সরকার উল্টা-পাল্টা বকছে মন্তব্য করে মান্না বলেন, ‘বিভিন্ন দেশে ঘুরে বেড়াচ্ছে, কেউ কথা বলছে না। দেশের মধ্যেও কোনো লোকজন নেই, বিদেশে কোনো বন্ধু নেই, আমেরিকা নেই, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপিয়ানরা কেউ নেই। তাহলে থাকল কি?’

বর্তমান সরকারকে ‘ডাকাতের সরকার’ আখ্যা দিয়ে তিনি বলেন, আপনাদের অপকর্মের হিসাব একদিন জনগণের কাছে দিতে হবে।

মান্না বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন- বিএনপি যদি ক্ষমতায় গেলে এক রাতের মধ্যে আওয়ামী লীগ শেষ হয়ে যাবে। মানে কি? আওয়ামী লীগের নেতারা নিজেরা নিজেরা পটল তুলছেন, নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাচ্ছেন? এখন ওবায়দুল কাদেরকেই এর ব্যাখ্যা দিতে হবে- তিনি কি বুঝাতে চেয়েছেন।’

তিনি বলেন, ‘বিরোধী দলের কেউ প্রতিশোধের রাজনীতি করেন না। প্রতিশোধের রাজনীতি না করলে ওবায়দুল কাদের ভয় পান কেন? আসল কথা হচ্ছে- পাপ যে করে তার মনে মধ্যে ভয় থাকে।’

সংগঠনের সভাপতি ভিপি ইব্রাহিমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা আবদুল কালাম আজাদ সিদ্দিকী, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ, বিলকিস ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী প্রমুখ বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত