,

শান্তিপূর্ণ কর্মসূচিও বরদাশত করছে না সরকার: ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতা আঁকড়ে রাখতে সরকার বিএনপিসহ বিরোধী দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার রাতে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন সই করা এক প্রেস এক বিবৃতিতে এ কথা বলেন তিনি। বিএনপি মহাসচিব কুমিল্লার লালমাইয়ে দলের বর্ধিত সভায় হামলা ও এতে অনেক নেতাকর্মী আহত হওয়ায ঘটনার নিন্দা জানিয়ে এ বিবৃতিতে দেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘নিশিরাতের সরকার এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে, বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলোর শান্তিপূর্ণ কর্মসূচিকেও বরদাশত করছে না। বিএনপিকে নানাভাবে ভীত সন্ত্রস্ত রাখার ধারাবাহিক সরকারি মহাপরিকল্পনার অংশ হিসেবেই আজ কুমিল্লায় নেতাকর্মীদের ওপর গুলিবর্ষণসহ ন্যক্কারজনক হামলা চালানো হলো।’

তিনি বলেন, ‘উদ্দেশ্য একটাই—অবাধ, সুষ্ঠু ও সবার অংশগ্রহণমূলক নির্বাচনকে বাদ দিয়ে আবারও একটি তামাশার নির্বাাচন করা। সেই জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কতৃর্ত্ববাদী আওয়ামী শাসকগোষ্ঠী দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর হামলা চালিয়ে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে।’

ফখরুল বলেন, ‘বর্তমান সরকারের প্রতি জনগণের ঘৃণা এখন এতটাই তীব্র যে, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের সুযোগ পেলে জনগণ তার উপযু্ক্ত জবাব দেবে। আর সেজন্যই দুঃশাসনের বিরুদ্ধে সোচ্চার সাধারণ জনগণ ও বিএনপিসহ সরকারবিরোধী দলগুলোকে নানা পন্থায় দমন করতে সরকার সবধরণের নিষ্ঠুর পদ্ধতি গ্রহণ করছে। কিন্তু এভাবে নির্যাতন চালিয়ে আওয়ামী সরকার নিজেদের রক্ষা করতে পারবে না, কারণ জনগণ এখন ক্ষমতাসীন ফ্যাসিস্ট সরকারের ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জেগে উঠেছে। বিএনপির ডাকে বিভিন্ন সভা-সমাবেশে লাখ লাখ মানুষের অংশগ্রহণ জানান দিচ্ছে যে, তারা আর এক মুহূর্তের জন্যও বর্তমান সরকারকে রাষ্ট্রক্ষমতায় দেখতে চায় না।’

তিনি দাবি করেন, আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় বেলনগর উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, লালমাই যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনির হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা হাফেজ আবদুর রহমান, যুবদলের সদস্য আরিফ ও ছাত্রদলের সদস্য শরীফসহ অনেক নেতাকর্মীকে গুরুতর আহত হওয়ার ঘটনা সরকারি নির্যাতনের চলমান ভয়াবহ চিত্র। গুরুতর আহতদের অনেকেই এখন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিএনপি মহাসচিব বিবৃতিতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করেন।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা