,

বিএনপি ক্ষমতায় গেলে এক রাতেই আ.লীগকে নিশ্চিহ্ন করে দেবে: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য শেখ হাসিনার মতো যোগ্য কোনো নেতা নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, বাংলাদেশে আগামীতে প্রধানমন্ত্রী হবার মতো শেখ হাসিনার বিকল্প কোনো নেতা আছে? এ দেশের জনগণও চায় না, শেখ হাসিনা পদত্যাগ করুক। তারা সংসদ বিলুপ্ত কিংবা তত্ত্বাবধায়ক সরকারও চায় না।

শনিবার বিকেলে রাজধানীর মিরপুর গোলারটেক মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে এক রাতেই নিশ্চিহ্ন করে দেবে।

তিনি বলেন, বিএনপির মুখে মধু, অন্তরে বিষ। বিএনপির দফা-আন্দোলন সব ভুয়া। বিএনপি নেতাদের দু’জনই দণ্ডিত। তাদের নেতৃত্ব কে দেবে কেউ জানে না।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির তিনটি গুণ- সন্ত্রাস, দুর্নীতি আর মানুষ খুন। কানাডার আদালত বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত করেছে তাই তাদেরকে রাজনৈতিক আশ্রয় দেওয়া যাবে না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৯৭৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত বিএনপির নির্যাতন কেউ ভোলেনি। বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘরে থাকতে পারেনি। আর শেখ হাসিনার নির্দেশ, বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা যাবে না। যেই বিএনপি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, তারাই বলে ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কিছু হবে না।

তিনি আরও বলেন, বিদ্যুতের জায়গায় যারা খাম্বা দিয়েছে, তাদের মুখে বড় বড় কথা মানায় না। এদের ভোট দিলে আবারও তারা দুর্নীতি আর লুটপাট করবে, মুক্তিযুদ্ধের মূল্যবোধ গিলে এ দেশকে পাকিস্তান বানাবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি আলোচনা সভাটি সঞ্চালনা করেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত