,

সরকারের পতন না করে ঘরে ফিরব না: নুর

news-image

নিজস্ব প্রতিবেদক : গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, হামলা-মামলা করে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ১ দফার আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। সরকারের পতন ব্যতীত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না।

শুক্রবার বিকেলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কালো পতাকা মিছিলের আগে সমাবেশে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ক্ষমতা হারানোর ভয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানছে না সরকার। কারণ, এরা ভালো করেই জানে সুষ্ঠু নির্বাচন হলে তারা ক্ষমতায় থাকতে পারবে না। তাই প্রশাসনে দলীয়করণ করে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের দিয়ে রাজনৈতিক বক্তব্য দেওয়াচ্ছে, বিরোধী দলসমূহের নেতাকর্মীদের ওপর হামলা করে মামলা দিয়ে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতায় থাকতে চাচ্ছে।

নুরুল হক আরও বলেন, জিনিসপত্রের দাম প্রতিদিন বাড়ছে। ব্যাংকগুলো থেকে অনিয়ম করে ভূয়া কাগজপত্র দেখিয়ে দরবেশরা হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে। কেন্দ্রীয় ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে দিচ্ছে, দেশ থেকে ডলার বাইরে চলে যাচ্ছে। যার ফলে মুদ্রাস্ফীতি বাড়ছে, টাকার মান কমছে, জিনিসপত্রের দাম একের পর এক বাড়ছে।

নুর বলেন, এই সরকারের পতন না হলে কারো রক্ষা নাই। সরকার একঘেয়েমি করে নির্বাচন করলে স্যাংশনের কালো মেঘে ঢেকে যাবে। যা দেশে দুর্ভিক্ষ ডেকে আনবে। তাই দেশ বাঁচাতে সকলকে রাস্তায় নেমে গণআন্দোলন গড়ে সরকারকে বিদায় দিতে হবে।

গণঅধিকার পরিষদের পতাকা মিছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে, বিজয়নগর পানির ট্যাংকি, পল্টন মোড়, বায়তুল মোকাররম, দৈনিক বাংলা মোড় হয়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

গণঅধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, যুব অধিকার পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ, সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ