,

সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম। বৃহস্পতিবার তারা সিঙ্গাপুরে যাবেন।

সিঙ্গাপুরে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ফলোআপ চিকিৎসা নেবেন মির্জা ফখরুল। আর তার স্ত্রী সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা দুজনই অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে জরুরিভিত্তিতে সিঙ্গাপুর যেতে হচ্ছে।

তিনি জানান, আমার নতুন করে কিছু শারীরিক সমস্যা দেখা দিয়েছে। এছাড়া স্ত্রী রাহাত আরা বেগমের আগে থেকেই সিঙ্গাপুরে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। তিনি সিঙ্গাপুরের র‌্যাফেলস হাসপাতালে চিকিৎসা নেবেন।

দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

কয়েক বছর ধরে চিকিৎসা নিতে সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। সর্বশেষ ২০২১ সালের জানুয়ারিতে তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন। ঘাড়ের ইন্টারনাল ক্যারোটিভ আর্টারিতে ব্লকসহ বেশ কয়েকটি রোগে আক্রান্ত তিনি।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ