,

১ সেপ্টেম্বর রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। একইসঙ্গে আলোচনাসভা, দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানানোসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আজ সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের যৌথসভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১ সেপ্টেম্বর যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বিএনপি। সেই লক্ষ্যে সর্বসম্মতিক্রমে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির মধ্যে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশব্যাপী দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের কবরে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যরাসহ দলের কেন্দ্রীয় ও অঙ্গ সহযোগী দলগুলো পুষ্পস্তবক অর্পণ করবে।

দিনব্যাপী বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জ্যেষ্ঠ নেতারাসহ দেশের বরেণ্য বুদ্ধিজীবীরা অংশগ্রহণ করবেন। আলোচনা সভার দিন ও স্থান পরে জানানো হবে। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, পোস্টার ও পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

একইভাবে সারাদেশের ইউনিটগুলোকে নিজ নিজ সুবিধা অনুযায়ী দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য অনুরোধ করা হয়েছে। ইউনিটগুলো নিজেদের সুবিধাজনক সময় অনুযায়ী আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজের যৌথসভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব, অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও আহ্বায়ক এবং সাধারণ সম্পাদক ও সদস্য সচিব উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত