,

মঙ্গলবার রাজধানীতে বিএনপির বিক্ষোভ

news-image

নিজস্ব প্রতিবেদক : নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর বিভিন্ন থানায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম রোববার এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আজ সারাদেশে ভীতি সঞ্চার করা হচ্ছে। কেউ কথা বলতে পারবে না। সবাই ভয় ও আতংকের মাঝে আছে। এসব কারণে মানুষের মাঝে হতাশা বিরাজ করছে। আমরা কোন সমাজে আছি, সব অধিকার থেকে আমরা বঞ্চিত। তাদের বানানো সংবিধান অনুযায়ী আমাদের নির্বাচন করতে হবে! দেশটা কি মগের মুল্লুকে পরিণত হয়েছে! সরকারকে পদত্যাগ করতেই হবে। এর কোনো বিকল্প পথ খোলা নেই।

রবিবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে গ্রেপ্তারের প্রতিবাদে এক সংবাদ সম্মেলনে তিনি এসব বলেন।

সংবাদ সম্মেলনে মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তির দাবিতে মঙ্গলবার ঢাকা মহানগর দক্ষিণের প্রতি থানায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন আব্দুস সালাম।

তিনি বলেন, বিএনপির অধিকাংশ নেতা জামিনে থাকা সত্ত্বেও তাদের আটক করা হচ্ছে। বিএনপি কি নিষিদ্ধ দল! আওয়ামী লীগ চেয়েছিল ক্যাসিনো যুবলীগের মাধ্যমে বিএনপিকে দমন করতে।

তিনি বলেন, আজকে দেশে গণতন্ত্র, আইনের শাসন আছে? থাকলে মজনু, রবিনসহ বিরোধী নেতারা জেলে থাকত না। জেল থেকে মুক্তি পেলে আবার কারাগারের গেটে আটক করা হচ্ছে। আজকে প্রশ্ন এসেছে, আমরা কি বেঁচে থাকতে পারব?

আব্দুস সালাম বলেন, আজকে কী কারণে রবিনকে ঘেরাও করে আটক করা হলো? এর জবাব কে দেবে? আজকে রাষ্ট্রের সাংবিধানিক ও রাষ্ট্রীয় পদে কর্মকর্তারা যে ভাষায় এ সরকারের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার ছবক দেন তারা কি স্বাভাবিক মানুষ! এরচেয়ে ভালো বলে দিন বিএনপি এদেশে রাজনীতি করতে পারবে না। যারা জনগণের মৌলিক অধিকার ও রাষ্ট্রসেবার শপথ নিয়েছেন তারাও আওয়ামী ভাষায় কথা বলছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক ইউনুস মৃধা, মোশাররফ হোসেন খোকন, আবদুস সাত্তার, আ ন ম সাইফুল ইসলাম, সিকান্দার কাদের, হাজী মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক পাপ্পা সিকদার, ছাত্রদল দক্ষিণের সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়, শ্রমিক দল দক্ষিণের আউয়াল আকন্দ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী