,

বিএনপি নেতা রবিনসহ গ্রেপ্তার ১২

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ তার ১১ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দিবাগত রাতে রাজধানীর নাইটিঙ্গেল মোড় থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

রবিন বিএনপির কেন্দ্রীয় নেতা বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের ছেলে। বাকি ১১ জনে নাম ডিবি এখনো নিশ্চিত করতে পারেনি।

রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ও ডিবি-উত্তর) খোন্দকার নুরুন্নবী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপির নেতা রবিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনেকগুলো মামলা রয়েছে। পুরাতন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আজ আদালতে পাঠানো হবে।’

এর আগে শনিবার দিবাগত রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ‘রবিনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।’

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ