,

ঢাকায় গণমিছিলের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৮ আগস্ট গণমিছিল করতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে অনুমতি চেয়ে চিঠি দিয়েছে বিএনপি।

মঙ্গলবার (১৫ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির পক্ষ থেকে পৃথকভাবে এই চিঠি দেওয়া হয়। ঢাকা মহানগর দুই শাখার দপ্তর সম্পাদকরা এ তথ্য নিশ্চিত করেন।

দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টুর সই করা চিঠিতে বলা হয়েছে, ১৮ আগস্ট দুপুর ৩টায় দয়াগঞ্জ থেকে শুরু করে সায়েদাবাদ ব্রিজ হয়ে ধলপুর, গোলাপবাগ, মানিকনগর বিশ্বরোড, কমলাপুর স্টেডিয়াম, মুগদা বিশ্বরোড, খিলগাঁও রেল ক্রসিং পার হয়ে শাহজাহানপুর ও ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে মিছিল।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম রাজ্জাকের সই করা চিঠিতে বলা হয়, ১৮ আগস্ট শুক্রবার দুপুর ৩টায় গুলশান-২ ঢাকা সিটি করপোরেশন মার্কেটের সামনে থেকে গণমিছিল শুরু হবে। গুলশান-১, ওয়ারলেস গেট, তিতুমীর কলেজ, মহাখালী জলখাবার রেস্টুরেন্ট, কাঁচা বাজার, মহাখালী বাসস্ট্যান্ডে এসে গণমিছিল শেষ হবে।

চিঠিতে মিছিলের জন্য উপরোক্ত সড়ক এবং মাইক ব্যবহারের অনুমতি চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ