,

আ’লীগ প্রতিনিধিরা ভারতে যাওয়ায় ঘুম নেই বিএনপির: কাদের

news-image

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : বিএনপিকে ইঙ্গিত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘চার-পাঁচ দিন ধরে দেখছি সুর নরম হয়ে আসছে। এক দফারও বেলা শেষ। দম ফুরিয়ে আসছে। চোখে-মুখে অন্ধকার দেখছে তারা। শুকিয়ে গেছে চোখ-মুখ। আমাদের প্রতিনিধিদল ভারত যাওয়ায় দুশ্চিন্তায় বিএনপি নেতাদের ঘুম নেই। ভারত আমাদের বন্ধু, বিদেশে আমাদের বন্ধু আছে। প্রভু নেই। কোনো প্রভু আমাদের ক্ষমতায় বসাবে না, আমাদের ক্ষমতায় বসাবে বাংলাদেশের জনগণ।’

মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ‘বাংলার মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক ছাত্রী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কাদের এ সব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এই বছর ২২ দেশে ইলেকশন হচ্ছে। বাংলাদেশ কী এমন দেশ যে ইইউ, জাতিসংঘ, আমেরিকা সবাই ঘুরে ফিরে এখানে আসে। আমরা কি বিপদে আছি। নাইজার সোমালিয়া কঙ্গো ওইসব দেশের খবর নেই। প্রতিদিন সুদানে জেনারেলদের সংঘর্ষের বলি হচ্ছে নিরীহ মানুষ, সেখানে প্রতিদিন লক্ষ মানুষ রিফিউজি হচ্ছে, এইসব নিয়া কার কী মাথাব্যথা।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হচ্ছে। ক্যাবিনেটে প্রস্তাব পাস হয়েছে। নতুন প্রস্তাবনা এখনও আসেনি। কিন্তু এ সরকার জনগণের সরকার। এ সরকার বিবেকের সরকার। একটা কাজ করব, আমার সিদ্ধান্তটা সঠিক কি বেঠিক, এটা আমি জনগণের কাছে শুনবো। সেখানে যদি কোনো কারেকশনের দরকার হয়, সেটা আমি করব। এটাই জনগণের সরকার। এ শেখ হাসিনার সরকার।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আজকের রাজনীতিটা কেমন হয়ে গেছে। আদর্শ কোথায়, গণতন্ত্র কোথায়, মূল্যবোধ কোথায়, মানবাধিকার কোথায়। মনে মনে ভাবি আর অবাক হই, দেখেশুনে অবাক হই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘বিশ্ব রাজনীতিতে যারা গণতন্ত্র, মানবাধিকারের মাতব্বর। তাদের নিজেদের দেশে গণতন্ত্র মানবাধিকার কেমন আছে—যাদের দেশে বছরে দুইশতের বেশি গুলির ঘটনা ঘটে। যারা আমাদের পরামর্শ দেয়, তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে পারে না কেন? দুষ্ট ছেলে ইসরায়েলকে তো কেউ কিছু বলে না। ফিলিস্তিনে রোজ বোমা ফেলে, শিশু নারী সাংবাদিকের রক্ত ঝরে। এসব প্রশ্ন কার কাছে করব?’

ওবায়দুল কাদের বলেন, ‘ঢালাওভাবে এ আইনের অপপ্রয়োগ যাতে না হয়, সেজন্য নতুন করে রিক্যাস্ট (পূনর্গঠন) করা হচ্ছে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন পালনের প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের আরও বলেন, ‘ফখরুল সাহেবের কাছে আমি আবারও জানতে চাই, একজন মানুষের কয়টা জন্মদিন থাকে? আপনি কেমন সুন্দর করে মিথ্যা বয়ান করেন। আপনার নেত্রীর ছয়টা জন্মদিন কেন, আমি সে জবাব পাইনি।’

তারেক রহমানের দিকে ইঙ্গিত করে তিনি আরও বলেন, ‘সে মুচলেকা দিয়ে বিদেশে পলায়ন করেছে। আর রাজনীতি করবে না লিখিত দিয়ে লন্ডনে চলে গেছে। এখন রাজনীতিই করে না, প্রতিদিন বক্তব্য দেয়, পরামর্শ দেয়। আদালত বলেছে তার সাজা হয়েছে তার মন্তব্য বক্তৃতা কোনো প্রচার হবে না। আদালত অবমাননা করে কেন প্রতিদিন…কে তাকে দুঃসাহস দিয়েছে, আজকে সে লন্ডনে বসে বাংলাদেশবিরোধী অপপ্রচার করছে, মিথ্যাচার করে যাচ্ছে। এ সব প্রশ্নের জবাব আমি পাই না।’

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়ন ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত