,

রিজভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন হিরো আলম

news-image

নিজস্ব প্রতিবেদক : ‘অশিক্ষিত’ এবং ‘অর্ধ-পাগল’ বলায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে আদালতে যাবেন কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।

আজ রবিবার (০৬ আগস্ট) দুপুর সোয়া ২টায় ডিবি কার্যালয় থেকে বেরিয়ে তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী আমাকে অশিক্ষিত বলে গালি দিয়েছেন। আমি ডিবিতে এ নিয়ে অভিযোগ করতে এসেছিলাম। কিন্তু তারা বলেছে, এ বিষয়ে ডিবি সরাসরি কোনো মামলা নিতে পারে না। তাই এখন আমি কোর্টে মামলা করতে যাচ্ছি।

তিনি বলেন, আমি তিনবার নির্বাচন করেছি। আমি যদি অর্ধ-পাগল হই তাহলে নির্বাচন কমিশন আমাকে যাচাই-বাছাই করে নির্বাচন করতে দিয়েছে, কোনো পাগলকে নির্বাচন করতে দেয়নি।

তিনি আক্ষেপ নিয়ে বলেন, অনেকেই নিচু করে, অপমান করে, তুচ্ছ করে আমার সম্পর্কে কথা বলে। জাতীয় পার্টির লোকও আমাকে হেয় করে কথা বলেছে। আমি ডিবিতে অভিযোগ দিয়েছি। কিন্তু এখানে কোনো মামলা করা যায় না। তাই কোর্টে যাব মামলা করতে। আমি এখনই যাব। কোনো সম্মানিত লোক কাউকে পাগল বলে অপমান করতে পারে না।

উল্লেখ্য, গত ১৮ জুলাই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে বিএনপির এক পদযাত্রা কর্মসূচির প্রাক্কালে হিরো আলমকে নিয়ে উপরি-উল্লিখিত মন্তব্যগুলো করেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ