,

নয়াপল্টনে পুলিশ-নেতাকর্মীদের লুকোচুরি খেলা

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল থেকে উৎসুক নেতা-কর্মীদের ভিড় সরাতে কার্যালয়ের দুই পাশে অবস্থান নিয়েছে পুলিশ। দুপুর ১২টা দিকে দলের উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম এবং ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী কার্যালয় এসে নেতা-কর্মীদের চলে যেতে বলেন।

শুক্রবার মহাসমাবেশ সেদিন দুপুরে আসার জন্য বলেন। পুলিশের তরফ থেকেও বলা হয়, বৃহস্পতিবার কর্মদিবস। সড়কে কোনো জটলা সৃষ্টি করা যাবে না। কিন্তু বিএনপির কার্যালয়ের অফিস কর্মীদেরকেও সকাল থেকে কার্যালয়ের সামনে সমবেত নেতা-কর্মীদের ভিড় না করার জন্য অনুরোধ জানাতে দেখা যায়।

কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সরাতে পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয়। নেতা-কর্মীদের সরাতে এগুতে থাকলে নেতা-কর্মীরা একদিকে ফকিরেরপুলের চলে যায়। আবার আরেক দফায় নাইটিংগেল মোড় পর্যন্ত সরিয়ে দেয়। সরিয়ে দেওয়া কিছুক্ষণের মধ্যেই আবার নেতাকর্মীতে ঝটলা বেঁধে যায়। অনেকটা যেন স্লো ডাউনে লুকোচুরি খেলা।

সকাল থেকে কয়েক দফা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের কলাবসিবল গেইট বন্ধ থাকতে দেখা যায়। বিএনপির কার্যালয়ের কর্মী শামীম আহমেদ দেশ রূপান্তরকে জানান, অফিসের নির্দেশনা আছে, কেউ যেন অফিসে না ঢুকেন। সেজন্য কলাসিবল গেইট বন্ধ রাখা হয়েছে।

সকাল ১০টা থেকে বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীরা দলের কার্যালয়ে সামনে ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা এখন যাবি’ ‘টেক ব্যাক বাংলাদেশ, ‘দেশ যাবে কোন পথে, ফয়সাল হবে রাজপথে’ ইত্যাদি শ্লোগান দিতে দেখা যায়।

মতিঝিল জোনের এডিসি রওশনুল হক সৈকত উপস্থিত সাংবাদিকদের বলেন, আজকে অফিস ডে। এই সময়ে ব্যস্ততম রাস্তায় মানুষজন সমবেত হলে জনগনের দুর্ভোগ বাড়ে। যাতে মানুষের দুর্ভোগ না হয় সেজন্য আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। এখানে কেউ জটলা হতে আমরা দেবো না।

দুপুরে বিএনপি কার্যালয়ে আমান উল্লাহ আমান, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, আবদুর সালাম আজাদ, নাজিম উদ্দিন আলম, আনিসুর রহমান তালুকদার খোকনসহ নেতৃবৃন্দকে অবস্থান করতে দেখা গেছে।

সকাল থেকে বিএনপির কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ মোতায়েন ছিল। সাজোঁয়া যান, রায়ট কার, জল কামান, প্রিজন ভ্যান দেখা গেছে কেন্দ্রীয় কার্যালয়ের দুই পাশে।

শুক্রবার নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় সরকারের পদত্যাগের এক দফা দাবিতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত