,

নয়াপল্টনে মহাসমাবেশের অনুমতি চেয়ে ডিএমপিতে বিএনপির চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (২৮ জুলাই) মহাসমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বরাবর চিঠি দিয়েছে বিএনপি।

বুধবার (২৬ জুলাই) রাতে মহাসমাবেশের অনুমতি চেয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির এক দফা সামনে রেখে ঢাকায় ২৭ জুলাইয়ের মহাসমাবেশের তারিখ পিছিয়েছে বিএনপি। একদিন পিছিয়ে বৃহস্পতিবারের মহাসমাবেশ কর্মসূচি আগামী শুক্রবার (২৮ জুলাই) নয়াপল্টনে করার সিদ্ধান্ত নেয় দলটি।

বুধবার (২৬ জুলাই) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্তের কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ২২ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে প্রধান অতিথির বক্তব্যে ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সে মোতাবেক গত সোমবার (২৪ জুলাই) ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়ে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার আগ্রহ প্রকাশ করে বিএনপি।

তবে নয়াপল্টন বা সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করতে বিএনপিকে অনুমতি দেয়নি ডিএমপি। বিকল্প ভেন্যু হিসেবে পুলিশের পক্ষ থেকে দলটিকে সায়েদাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করতে বলা হয়। তবে বিএনপি শুরু থেকেই গোলাপবাগ মাঠে মহাসমাবেশ করার বিষয়ে অনাগ্রহ দেখায়।

 

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ