,

কালকের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে: রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : একদফা দাবিতে বিএনপি ঘোষিত মহাসমাবেশে যোগ দিতে বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা উৎসবমুখরভাবে আসছেন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আগামীকালকের মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আগামীকাল মহাসমাবেশ উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, এই মহাসমাবেশ শান্তিপূর্ণভাবে হবে। আর মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এসেছেন। সবাই উৎসবমুখর মনোভাব নিয়ে আসতে শুরু করেছে। এই মহাসমাবেশ সফল ও সার্থক হবে। এই সমাবেশে দেশের জনগণদের অংশগ্রহণ করার আহ্বান জানাচ্ছি।

মহাসমাবেশের অনুমতির প্রসঙ্গে তিনি বলেন, মহাসমাবেশ নয়াপল্টনে না কি সোহরাওয়ার্দী উদ্যানে হবে, সেটি জানতে আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমরা এবিষয়ে জানাবো, আপনাদেরকে তখন জানিয়ে দেয়া হবে।

রিজভী বলেন, এই সরকার ক্ষমতায় থাকলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, এটা বিএনপি মনে করে। সেটা ২০১৪ সালে এবং ২০১৮ সালের নির্বাচনে প্রমাণিত করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু, আবুল খায়ের ভূঁইয়া, জয়নুল আবেদিন ফারুক, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ