,

হিরো আলমকে বুড়িগঙ্গায় ফেলে দেওয়ার হুমকি, থানায় জিডি

news-image

নিজস্ব প্রতিবেদক : অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেওয়ার হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। আজ সোমবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) হাতিরঝিল থানায় তিনি এ জিডি করেন।

জিডিতে হিরো আলম উল্লেখ করেন, ‘বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম (৩৫), পিতা-মৃত আহম্মদ আলী, মাতা-মনোয়ারা বেগম, সাং-এরুলিয়া আরজে পলিবাড়ি, থানা-বগুড়া সদর, জেলা-বগুড়া, বর্তমানে বাসা নম্বর-১৭, ব্লক-ডি, রোড নম্বর-২, মহানগর প্রজেক্ট, থানা-হাতিরঝিল, ঢাকা থানায় হাজির হয়ে লিখিতভাবে জানাচ্ছি যে, আমি ২৪/০৭/২০২৩ তারিখ আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থান করাকালে আমার ব্যক্তিগত মোবাইল নং-০১৭৫৫- ১৩৪৪… এ রাত ০৯.৪৩, ০৯.৫৪, ১১.১৮ ঘটিকার সময়ে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নম্বর ০১৩২৩৭৯২০৪৭ থেকে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার জন্য হুমকি প্রদান করে।’

তিনি বলেন, ‘আমি তাকে গালিগালাজ করতে নিধেষ করলে সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শংকিত । বিধায় আমি ভবিষতের জন্য সাধারণ ডায়েরি করতে ইচ্ছুক। অতএব, উক্ত বিষয় ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরিা হিসেবে লিপিবদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে মর্জি হয়।’

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা