,

সরকারের ইন্টারনেট দিয়েই বিএনপির অপপ্রচার : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ে ইন্টারনেট সবার কাছে সহজলভ্য করেছে আওয়ামী লীগ সরকার। বিএনপি সেই সুবিধা নিয়ে ডিজিটাল অপপ্রচার চালাচ্ছে, অপরাধ করছে।’ সোমবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) নবনির্বাচিত কমিটির সঙ্গে পরিচিতি সভা শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেতাদের অনুরোধ জানাব পেছনে ফিরে তাকাতে। তাদের আমলে দেশে ইন্টারনেট ব্যবহার করত ৫০ লাখ, এখন ব্যবহার করে ১৩ কোটি মানুষ। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ স্লোগান দিয়ে আওয়ামী লীগ সরকার ইন্টারনেট সহজলভ্য করেছে, সর্বসাধারণের কাছে পৌঁছে দিয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা কোনোভাবেই ইন্টারনেট নিয়ন্ত্রণ করি না বরং এই সহজলভ্যতার সুযোগ গ্রহণ করে বিএনপি তাদের পেইড এজেন্টদের দিয়ে দেশের ভেতর ও বাইরে থেকে দেশ ও সরকারের বিরুদ্ধে বিষোদ্গার এবং মন্ত্রী থেকে শুরু করে সরকারদলীয় নেতাদের চরিত্র হনন করে, অপপ্রচার চালায়, গুজব ছড়ায়।’

মন্ত্রী বলেন, ‘পৃথিবীর অনেক দেশে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে সময়ে সময়ে বন্ধ করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের দেশে কখনো সেটি করা হয়নি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম আজগুবি কথা কোথায় পেলেন! উনি আসলে ডিজিটাল অপরাধীদের পক্ষে, তাদের যে পেইড এজেন্টরা আছে, তাদের পক্ষে সাফাই গাওয়ার জন্য রোববার সংবাদ সম্মেলন করেছেন।’

এর আগে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সচিবালয়ে সংবাদ সংগ্রহ ও পরিবেশনের কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সরকারের সঙ্গে জনগণের যোগসূত্র ঘটে। একই সঙ্গে সরকারের কোনো ভুলত্রুটি থাকলে সেগুলোও অনেক সময় উঠে আসে। এখানে যারা কাজ করছেন তারা অনেক বেশি অভিজ্ঞ। পাশাপাশি প্রয়োজনে প্রেস ইনস্টিটিউট সাংবাদিকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে।’

বিএসআরএফ সভাপতি ফসিহ উদ্দীন মাহতাব, সাধারণ সম্পাদক মাসউদুল হকসহ সংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা