,

মহাসমাবেশের স্থান নিয়ে ডিএমপিকে বিএনপির চিঠি

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের পদত্যাগের একদফা দাবিতে ২৭ জুলাই রাজধানী ঢাকায় মহাসমাবেশের জন্য দুটি জায়গার কথা জানিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি পাঠিয়েছে বিএনপি। সোমবার দুপুরে ডিএমপি কমিশনার বরাবর এই চিঠি দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। স্থান দুটি হলো- নয়াপল্টন বিএনপি কার্যালয়ের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যান।

চিঠিতে এই দুটি স্থানের যেকোনো একটিতে মহাসমাবেশ করার আগ্রহ জানিয়েছে বিএনপি। তবে মহাসমাবেশ করার জন্য বিএনপিকে এখনও জায়গা নির্দিষ্ট করে দেয়নি ডিএমপি।

এর আগে দুপুরে নয়াপল্টনের দলীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মহাসমাবেশ করার জন্য স্থান বরাদ্দের অনুমোদন চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। আশা করি, আজকের মধ্যেই আমাদের স্থানের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।

এর আগ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ থেকে মির্জা ফখরুল ইসলাম ২৭ জুলাই ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ