,

নেতাদের ভারে ভেঙে পড়ল বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’র মঞ্চ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সহযোগী সংগঠনের ‘তারুণ্যের সমাবেশে’ এর মঞ্চ নেতা-কর্মীদের ভারে ভেঙে পড়েছে। পরে ভেঙে যাওয়া মঞ্চের সামনে একটি পিকআপ ভ্যানে মঞ্চ করে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার বেলা ২টার দিকে সমাবেশের মূল কার্যক্রম শুরুর আগে এ ঘটনায় এক সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের একজনের পা ভেঙে গেছে, মচকে গেছে আরেকজনের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দুইটার দিকে মাইকে নেতারা বার বার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ করলেও কেউ শোনেনি। এক পর্যায়ে হঠাৎ মঞ্চটি ধসে পড়ে।

মঞ্চটি ডেঙে পড়লে এতে লাল কার্পেটসহ যেসব চেয়ার ছিল, সেগুলো নিচে এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। যে বড় ব্যানারটি টাঙানো ছিল, সেটাও বেঁকে যায়।

পরে ছোট একটা সাদা পিকআপ ভ্যান এনে অস্থায়ী মঞ্চ করা হয়। তাতে কয়েকটি চেয়ার ও বক্তৃতার ডায়াস স্থাপন করা হয়।

সেই পিকআপে চেয়ারে বসেন বিএনপি মহাসচিব, সমাবেশের সভাপতি যুব দলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানি, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ।

এ দুর্ঘটনার কিছুক্ষণ পর বিকাল ৩টার দিকে বিএনপি জনসমাবেশস্থলে আসেন মির্জা ফখরুল। নেতা-কর্মীদের ভিড় ডিঙিয়ে তাকে নিয়ে আসতে স্বেচ্ছাসেবকদের বেগ পেতে হয়। বিকাল ৩টা ২৫ মিনিটে তার উপস্থিতিতে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল বেশ কয়েকটি বিভাগের পর রাজধানীতে এই ‘তারুণ্যের সমাবেশ’ করছে। বিএনপি মহাসচিব সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এ জাতীয় আরও খবর

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত