,

নেত্রকোণা-৪ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী সাজ্জাদুল হাসান

news-image

নিজস্ব প্রতিবেদক : নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আগামী ৪ সেপ্টেম্বরের এই উপনির্বাচনে নৌকা প্রতীকে লড়বেন তিনি।

শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে সাজ্জাদুল হাসানের মনোনয়ন চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মনোনয়ন বোর্ডের সদস্যরা যোগ দেন।

বৈঠক শেষে গণভবনের গেটে এক ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে নেত্রকোণা-৪ আসনের উপনির্বাচনে সাজ্জাদুল হাসানসহ মোট নয়জন প্রার্থী দলের দলের মনোনয়ন চেয়েছিলেন।

রেবেকা মমিনের মৃত্যুতে শূণ্য হওয়া নেত্রকোণা-৪ আসনে আগামী ৪ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

জন্মদিনে কৃতজ্ঞতা জানালেন মোনালিসা

কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৯ হাজার

ঢামেকের বাথরুমে তরুণীর ঝুলন্ত মরদেহ

টেকসই গণতন্ত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সিইসির

সবার জন্য নিরাপদ বাসস্থান নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার

বিমানকর্মীদের ঘিরে স্বর্ণ পাচারের চক্র

১০ অক্টোবরের বিক্ষোভ ঘিরে গ্রেপ্তারের আশঙ্কা সিজেপি নেতাদের

চিকিৎসক স্ত্রীকে মারধরের মামলায় স্বামী কারাগারে

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ ঘোষণা ইনকিলাব মঞ্চের

জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্সে নতুন দায়িত্বে সারজিস-আসিফ-মিতু

পিচ্চি রাজার পালানোর ঘটনায় গ্রেপ্তার দুই পুলিশ

রবিউল আলমসহ ৯ জনকে আসামি করার আবেদন খারিজ